Home / অপরাধ / পুলিশের সংগ্রহে ২১ লাখ ভাড়াটের তথ্য
policevaratembd

পুলিশের সংগ্রহে ২১ লাখ ভাড়াটের তথ্য

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১১ নভেম্বর ২০১৬ । ২৭ কার্তিক ১৪২৩

ঢাকা মহানগরের প্রায় ২১ লাখ ভাড়াটের তথ্য সংগ্রহ করেছে পুলিশ। এর মধ্যে তিন লাখের তথ্য কেন্দ্রীয় তথ্যভান্ডারে যুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ সভায় এসব তথ্য জানানো হয়।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে ডিএমপির সব ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই সভায় যোগ দেন। সকাল সাড়ে ১০ টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সভা চলে।

সভা শেষে সেখানে উপস্থিত একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সভায় জানানো হয়, এখন পর্যন্ত ঢাকার ২১ লাখ ভাড়াটের তথ্য ফরম পুলিশের কাছে এসেছে। এর মধ্যে তিন লাখ ফরমের তথ্য কেন্দ্রীয় তথ্যভান্ডারে (সিআইএমএস) যুক্ত করা সম্ভব হয়েছে। ভাড়াটেদের তথ্য তথ্যভান্ডারে যুক্ত করার কাজ দ্রুত করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন কমিশনার।

সভাসূত্র বলেছে, সভায় ডিএমপি কমিশনার পুলিশ ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে বলেছেন। পেশাগত দায়িত্ব পালনের সময় অন্য বাহিনীর সদস্যদের সঙ্গে যাতে ভুল-বোঝাবুঝি না হয়, সে বিষয়টি খেয়াল রাখতে বলেছেন। এর পাশপাশি সবার সঙ্গে ভালো ব্যবহার করতে বলেছেন কমিশনার।

সভায় ট্রাফিক আইন ভঙ্গ নিয়ে কমিশনার বলেছেন, শুধু সাধারণ মানুষ নয়, কোনো পুলিশ বা সরকারি কোনো বাহিনীর সদস্যরা যদি ট্রাফিক আইন ভঙ্গ করেন, তবে তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে আইন ভঙ্গ করা সংশ্লিষ্ট সদস্যের ছবি তুলে রেখে তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠানো যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে কোনো ঝগড়াঝাঁটি বা ভুল-বোঝাবুঝি যাতে না হয়।

এ ছাড়া সভায় ডিএমপির ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার মোসলেহউদ্দীন আহমেদ বলেন, নবীন ও অদক্ষ চালকদের কারণে দুর্ঘটনা ঘটছে।-সংগৃহীত

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.