Home / জাতীয় / জাতিসংঘের ৩টি অঙ্গ সংস্থার নির্বাচনে বাংলাদেশ বিজয়ী
unmbd

জাতিসংঘের ৩টি অঙ্গ সংস্থার নির্বাচনে বাংলাদেশ বিজয়ী

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ১৯ এপ্রিল ২০১৮ । ০৬ বৈশাখ ১৪২৪

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইকোসক) সহযোগী অঙ্গসমূহের নির্বাচন গত ১৬ এপ্রিল ইকোসক চেম্বারে অনুষ্ঠিত হয়। নির্বাচনে ইকোসকের ৫৪টি সদস্য রাষ্ট্র ভোটে অংশগ্রহণ করে।

ইকোসকের বিভিন্ন সহযোগী অঙ্গসমূহের এই নির্বাচনে বাংলাদেশ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে এবং নির্বাচিত হয়। যে তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গে বাংলাদেশ নির্বাচিত হয়েছে, সেগুলো হচ্ছে :
কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন (সিএসডব্লিউ) নির্বাচন : এর মেয়াদ ৪ বছর (২০১৯-২০২২)। এ সংস্থায় এশিয়া ও প্যাসিফিক অঞ্চল থেকে বাংলাদেশ ও মালয়েশিয়া নির্বাচিত হয়েছে।

ইউনিসেফের তহবিল পরিচালনা পরিষদের ১৪ সদস্যের নির্বাচন : এর মেয়াদ ৩ বছর (২০১৯-২০২১)। এ সংস্থায় এশিয়া ও প্যাসিফিক অঞ্চল থেকে বাংলাদেশ, মঙ্গোলিয়া ও পাকিস্তান নির্বাচিত।

ইউএন উইমেন-এর পরিচালনা পরিষদের ১৭ সদস্যের নির্বাচন : এর মেয়াদ ৩ বছর (২০১৯-২০২১)। এ সংস্থায় এশিয়া ও প্যাসিফিক অঞ্চল থেকে বাংলাদেশ, ভারত, মঙ্গোলিয়া, নেপাল ও সৌদি আরব নির্বাচিত।

সোমবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.