Home / প্রচ্ছদ / রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পাঠদান শুরু
rabindra+bishwabiddaloya+mbd-3

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পাঠদান শুরু

মাস্টারি বিডি ডটকম ।
সিরাজগঞ্জ । ১৭ এপ্রিল ২০১৮ । ০৪ বৈশাখ ১৪২৪

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাঠদানের মধ্যদিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

আজ মঙ্গলবার বেলা ১১ টায় শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজে স্থাপিত অস্থায়ী ক্যাম্পাসে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে চারবছর মেয়াদী স্নাতক (সম্মান) শ্রেণীতে ২টি অনুষদের প্রথম ব্যাচে রবীন্দ্র অধ্যায়ন, সাংস্কৃতি ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায়ন এবং অর্থনীতিতে ১০৫ জন শিক্ষার্থী নিয়ে পাঠদান কার্যক্রম উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ উপাচার্য বিশ্বজিৎ ঘোষ।

rabindra+bishwabiddaloya+mbd-5

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সোরহাব হোসেন, শাহজাদপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ নূরুল ইসলাম, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শেহেলী লায়লা, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মোস্তাক আহমেদ, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান আব্দুল হামিদ লাভলু প্রমুখ বক্তব্য রাখেন।

২০১৫ সালের ৮মে রবীন্দ্র জন্মজয়ন্তীর অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের ৩৫তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ২০১৬ সালের ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিলটি সংসদে বিল পাশ হয়।

শাহজাদপুর উপজেলার বুড়ি পোতাজিয়া মৌজায় রবীন্দ্রনাথেরই রেখে যাওয়া ১০০ একর খাস জমির উপর এ বিশ্ববিদ্যালয় স্থাপনের স্থান নির্ধারণ করা হয়। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 44444

মান্য থেকে ‘মহামান্য’

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস ঠাকুরগাঁওয়ের পৌর চেয়ারম্যান থেকে সংসদ সদস্য, …

Leave a Reply

Your email address will not be published.