Home / আন্তর্জাতিক / আলজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত : নিহত ২৫৭
algeria+aircrash+dies+257+mbd-3

আলজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত : নিহত ২৫৭

algeria+aircrash+dies+257+mbd-4

মাস্টারি বিডি ডটকম ।
আন্তর্জাতিক । ১২ এপ্রিল ২০১৮ । ২৯ চৈত্র ১৪২৪

আলজেরিয়ায় মঙ্গলবার সামরিক বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ২৫৭ জন নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই সৈন্য ও তাদের পরিবারের সদস্য।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।

আলজিয়ার্সের প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বৌফারিক বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পর পরই আইএল-৭৮ নামের সামরিক বিমানটি বিধ্বস্ত হয়।

বিমানটির আলজিয়ার্স এবং ব্লিদা শহরের মাঝের বোউফেরিক বিমানবন্দরে নামার কথা ছিল। কিন্তু তার আগেই বিপর্যয় ঘটে।

algeria+aircrash+dies+257+mbd-2

আলজেরিয়ার টেলিভিশনে সম্প্রচার হওয়া ছবিতে দেখা যায়, দুর্ঘটনাস্থল প্রবল ধোঁয়ায় ঢেকে গেছে। গোটা এলাকা সামরিক বাহিনী ঘিরে রেখেছে। মনে করা হচ্ছে বিমানে যারা ছিল তাদের কেউই হয়তো বেঁচে নেই।

কী কারণে বিমান দুর্ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। বিমানটির ভেঙে পড়া অংশবিশেষ একটি গাছে আটকে রয়েছে। ভেঙে পড়া বিমানটি সোভিয়েত আমলের নকশায় তৈরি ইলিউশিন২-৭৬ এর বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সেটি সেনাবাহিনীর পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত মাঝারি পাল্লার বিমান।

algeria+aircrash+dies+257+mbd

তবে মার্কিন ন্যাটো বাহিনীর বিশেষ প্রিয় এই বিমান। এর সাংকেতিক নাম ‘ক্যানডিড’। সেনাবাহিনীর জন্য মাঝারি মানের ব্যাটেল ট্যাংক, প্যারাট্রুপার ও মালপত্র পরিবহণের জন্য এই বিমান বিশেষ উপযোগী।

এর আগে ২০১৪ সালে বিমান দুর্ঘটনায় আলজেরিয়ায় শতাধিক মানুষ নিহত হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে রয়েছেন বিমানটির ১০ ক্রু ও ২৪৭ জন যাত্রী। এদের অধিকাংশই সশস্ত্র বাহিনীর সদস্য।
সূত্র : বাসস ও ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.