Home / জাতীয় / বঙ্গবন্ধু-১ উপগ্রহ মহাকাশে উড়বে ৪ মে
bangabandhu+satelite+4may+mbd-5

বঙ্গবন্ধু-১ উপগ্রহ মহাকাশে উড়বে ৪ মে

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ১২ এপ্রিল ২০১৮ । ২৯ চৈত্র ১৪২৪

বাংলাদেশের প্রথম যোগাযোগ উপগ্রহ ‘বঙ্গবন্ধু-১’ আগামী ৪ মে আমেরিকান সংস্থা স্পেসএক্স-এর মাধ্যমে ফ্লোরিডা থেকে মহাকাশে উৎক্ষেপণ করা হবে।

উপগ্রহের প্রকল্প পরিচালক মোহাম্মদ মেজবাহ উদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, ‘আগামী ৪ মে বঙ্গবন্ধু উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করা হবে বলে আজ (বুধবার) স্পেসএক্স নিশ্চিত করেছে।’

তিনি বলেন, স্পেসএক্স-এর ফ্যালকন ৯ রকেট ৩.৫ মেট্রিক টন বিশিষ্ট বঙ্গবন্ধু-১ উপগ্রহ নিয়ে কেপ ক্যানাভেরাল পেড থেকে উৎক্ষেপণ হবে এবং নির্দিষ্ট মহাকাশস্থলে পৌঁছতে আট দিন সময় নেবে।

এই উপগ্রহ উৎক্ষেপণে দায়িত্বপ্রাপ্ত আমেরিকান বেসরকারি মহাকাশ উৎক্ষেপণ ও প্রযুক্তি কোম্পানি স্পেসএক্স গত ৩০ মার্চ এটি গ্রহণ করে এবং এর উৎক্ষেপণে যাবতীয় কাজ সম্পন্ন করেছে উল্লেখ করে প্রকল্প পরিচালক বলেন, ‘এখন তারা (স্পেসএক্স) শেষ মুহূর্তের প্রয়োজনীয় কাজগুলো করছে।’

bangabandhu+satelite+4may+mbd-3

সরকারি সূত্র জানায়, স্পেসএক্স ইতোপূর্বে ২০১৭ সালের ১৬ ডিসেম্বর ফ্যালকন-৯ ব্যবহার করে এই উপগ্রহটি উৎক্ষেপণের পরিকল্পনা গ্রহণ করেছিল। কিন্তু ওই সময় প্রচন্ড ঝড়ে (হারিকেন ইরমা) ক্ষতিগ্রস্ত হতে পারে বিধায় তখন উৎক্ষেপণ করা হয়নি।

তারা জানান, সরকার ২০১৫ সালের মে মাসে ‘বঙ্গবন্ধু-১’ উপগ্রহ প্রকল্পটি গ্রহণ করে এবং একই বছর ১১ নভেম্বর বিটিআরসির সঙ্গে টার্ন কি পদ্ধতি বিশ্বের অন্যতম খ্যাতনামা স্যাটেলাইট নির্মাণকারী প্রতিষ্ঠান ফ্রান্সের থালেস অ্যালেনিয়া স্পেস-এর সঙ্গে ২ হাজার ৯০২ কোটি টাকায় কাজটি সম্পন্ন করার জন্য চুক্তি স্বাক্ষর করে।

সরকারের নিজস্ব তহবিল থেকে এক হাজার ৫৪৪ কোটি টাকা এবং অবশিষ্ট এক হাজার ৩৫৮ কোটি টাকা বিডার্স ফাইনান্সিং-এর মাধ্যমে ব্যয় সংকুলান হয়েছে।

থালেস অ্যালেনিয়া গত কয়েক মাস আগে বঙ্গবন্ধু-১ উপগ্রহ তৈরির কাজ সম্পন্ন করে এবং ফ্রান্সের ক্যানেসে একটি ওয়্যারহাউসে তা সংরক্ষণ করে। পরে গত ২৯ মার্চ উপগ্রহটি ফ্লোরিডায় স্থানান্তর করা হয়।

বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এ খবর নিশ্চিত করে বলেছেন, এর মাধ্যমে নিজস্ব স্যাটেলাইটের অধিকারী বিশ্বের ৫৭তম দেশ হিসাবে বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটবে। এ ছাড়া এই স্যাটেলাইট স্থাপনের মাধ্যমে বাংলাদেশের যেমন নির্ভরতা কমবে অন্য দেশের ওপর, তেমনি দেশের অভ্যন্তরীণ টেলিযোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।

উপগ্রহটি নিয়ন্ত্রণের জন্য ইতোমধ্যে গাজীপুরের জয়দেবপুর ও রাঙ্গামাটির বেতবুনিয়ায় দু’টি গ্রাউন্ড স্টেশন নির্মাণ করা হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.