Home / উদ্যোগ / হবিগঞ্জে শহর পরিচ্ছন্নতা কার্যক্রম : ‘আসুন শহরটিকে পরিচ্ছন্ন রাখি’
habiganj+city+clening+mbd-2

হবিগঞ্জে শহর পরিচ্ছন্নতা কার্যক্রম : ‘আসুন শহরটিকে পরিচ্ছন্ন রাখি’

মাস্টারি বিডি ডটকম ।
হবিগঞ্জ । ২৮ জানুয়ারি ২০১৮ । ১৫ মাঘ ১৪২৪

‘আসুন শহরটিকে পরিচ্ছন্ন রাখি’ এ স্লোগান নিয়ে সামাজিক সংগঠন দর্পণ স্বেচ্ছায় হবিগঞ্জ শহরে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে। শনিবার সকালে হবিগঞ্জ শহরের পুরাতন খোয়াই নদীর তীর, আধুনিক হাসপাতাল ও থানার সামনের রাস্তায় এ কার্যক্রম চালানো হয়।
এ সময় পুরাতন খোয়াই নদীর তীরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন খোয়াই রিভার ওয়াটার কিপার তোফাজ্জল সোহেল, দর্পণ সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সিএম রায়হান উজ্জল, অপু চৌধুরী, পিডিবি’র নির্বাহী প্রকৌশলী শামছ ই আরেফিন, মাদক বিরোধী শক্তির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস রাখি, সৈয়দ বাকি ইকবাল, অধ্যাপক আবিদুর রহমান, সজল কুরাইশি, আব্দুল মোমিন চৌধুরী বুলবুল, বাপা সহ-সভাপতি তাহমিনা বেগম গিনি প্রমূখ। তারা পুরাতন খোয়াই নদী দূষণ ও দখলমুক্ত করার দাবি জানান।

 

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

18 7 25 2

তিস্তার বুকে জেগেওঠা চরে সোনালি আঁশের চাষ

ঢাকা, শুক্রবার ১৮ জুলাই ২০২৫ মাসস তিস্তার বুকে জেগে ওঠা চরে করা হয়েছে পাট চাষ। সেই …

Leave a Reply

Your email address will not be published.