Home / জাতীয় / বিটিভি’র মানোন্নয়নে একযোগে কাজ করতে হবে : তারানা হালিম
tarana+halim+info+proti+montri+mbd

বিটিভি’র মানোন্নয়নে একযোগে কাজ করতে হবে : তারানা হালিম

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ০৮ জানুয়ারি ২০১৮ । ২৫ পৌষ ১৪২৪

বাংলাদেশ টেলিভিশনের মানোন্নয়নে সকল কর্মচারী, শিল্পী, কলাকুশলীসহ সবাইকে একযোগে কাজ করতে আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে।

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম আজ সোমবার বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তার দপ্তরে বৈঠককালে এ কথা বলেন। খবর বাসস-এর।

তিনি বলেন, সংবাদ ও বিনোদনমূলক অনুষ্ঠানের পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড বিটিভিকে জনগণের সামনে তুলে ধরতে হবে, যাতে জনগণ এর সুফল সম্পর্কে সচেতন হয়।

এছাড়াও বিটিভিকে দ্রুত ডিজিটালাইজড করার বিষয়ে গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।

তথ্যসচিব মো. নাসির উদ্দিন আহমেদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন অর রশিদ, উপ-মহাপরিচালক (বার্তা) মোহাম্মদ নাসির উদ্দিন, উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) সুরৎ কুমার সরকার, প্রধান প্রকৌশলী মো. সোলেমান হক, মহাব্যবস্থাপক মাসুদুল হক, মূখ্য বার্তা সম্পাদক ড. সৈয়দা তাসমিনা আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 11 26 666

অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী

১৯ নভেম্বর ২০২৬ মাসস অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এনাফ ইজ …

Leave a Reply

Your email address will not be published.