Home / ফটো গ্যালারি / মুক্তিযুদ্ধের গল্প শুনে শিক্ষার্থীরা কাঁদল…
16+dec+kotalipara+free+day+mbd-2

মুক্তিযুদ্ধের গল্প শুনে শিক্ষার্থীরা কাঁদল…

মাস্টারি বিডি ডটকম ।
খুলনা । ০২ জানুয়ারি ২০১৮ । ১৯ পৌষ ১৪২৪

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময়ে বাঙ্গালীদের ওপর দখলদার পাকিস্তান বাহিনী এবং তাদের এ দেশীয় দোসরদের চালানো নির্মম হত্যাযজ্ঞ, গণধর্ষণ, অগ্নিসংযোগ ও নির্যাতনের গল্প শুনে নগরীর সরকারি করোনেশন গার্লস স্কুলের শিক্ষার্থীরা কেঁদে ফেলে।

‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ স্লোগানের আলোকে আজ মঙ্গলবার এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শুনানো হয়। স্কুল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা যোগ দেয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা তাদের যুদ্ধের নানা ঘটনার গল্প শুনান। সংবাদ বাসস-এর।

16+dec+kotalipara+free+day+mbd-3

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইদ্রিস আলী আজিজি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে খুলনা জোনাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক এটিএম জাকির হোসেন প্রধান অতিথির বক্তব্য রাখেন।

খুলনা জেলা ইউনিট মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার মুক্তিযোদ্ধা সর্দার মাহবুবুর রহমান, খুলনা নগর ইউনিটের সহকারি কমান্ডার মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু বিশেষ অতিথি হিসাবে মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিবিজড়িত ঘটনার গল্প শুনান। এ সময় তারা মুক্তিযুদ্ধকালে জেলার বটিয়াঘাটা, পাইকগাছা, তেরখাদা ও ফুলতলা উপজেলার বিভিন্ন যুদ্ধের গল্প বলেন।

victory+day+mbd-2

স্কুল শিক্ষার্থী সুমনা হোসেন সংবাদমাধ্যমকে বলেন, তিনি তার দাদা ও দাদীর কাছ থেকে মুক্তিযুদ্ধের নানা গল্প শুনেছেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের কাছ থেকে যুদ্ধের সময়ের নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের কাহিনী শুনে কেদেঁছেন এবং খুব মর্মাহত হয়েছেন।

সপ্তম শ্রেণীর ছাত্রী শরমিলি ইয়াসমিন সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, আমি এর আগে কখনো কোন মুক্তিযোদ্ধার কাছ থেকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস শুনিনি। তিনি বলেন, আমি আমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মুক্তিযোদ্ধাদের ভাল বেসে যাব এবং পাকিস্তানের দালাল ও মুক্তিযোদ্ধা বিরোধী শক্তিকে ঘৃণা করব।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

24 3 24 24 26

জাতীয় পতাকা বিধি যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা

ঢাকা, মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬ মাসস মহান স্বাধীনতা ও জাতীয় দিবসসহ সরকার নির্ধারিত বিভিন্ন দিবসে জাতীয় …

Leave a Reply

Your email address will not be published.