Home / অর্থনীতি / অমর একুশের গ্রন্থমেলার জন্য তথ্যফরম জমা দেয়ার আহবান
21+boimela+mbd

অমর একুশের গ্রন্থমেলার জন্য তথ্যফরম জমা দেয়ার আহবান

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ১৭ ডিসেম্বর ২০১৭ । ০৩ পৌষ ১৪২৪

বাংলা একাডেমি আয়োজিত মহান একুশের গ্রন্থমেলা ২০১৮’তে অংশ্রগহণে ইচ্ছুক পুস্তক প্রকাশনা প্রতিষ্ঠানসমূকে তথ্যফরম পূরণ করে একাডেমিতে জমা দেওয়ার আহবান করা হয়েছে। তথ্যফরমের সাথে সম্প্রতি প্রকাশিত বই জমা দিতে হবে। খবর বাসস-এর।

মাসব্যাপী এই গ্রন্থমেলা আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু হবে। উৎসাহী প্রকাশকদের একাডেমির ড. মুহম্মদ এনামুল হক ভবনের বিক্রয় ও বিপনন বিভাগ থেকে তথ্যফরম সংগ্রহ করতে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া www.banglaacademy.org.bd থেকেও ফরম সংগ্রহ করা যাবে। ২৬ ডিসেম্বর মঙ্গলবার থেকে ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৫ টা পর্যন্ত তথ্যফরম ক্রয় ও জমা দেয়া যাবে।

বাংলা একাডেমির পরিচালক ও অমর একুশে গ্রন্থমেলা ২০১৮’এর সদস্য সচিব ড. জালাল আহমদ আজ সংবাদমাধ্যমকে এ সব তথ্য জানান।

তিনি জানান, জমা দেয়া তথ্যফরম যাচাই-বাছাই করে নির্বাচিত প্রকাশনা প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দের আবেদনপত্র সরবরাহ করা হবে। মেলায় অংশগ্রহণের জন্য নির্বাচিত প্রকাশনা প্রতিষ্ঠানের অনুকুলে ৮ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি ২০১৮ সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত আবেদনপত্র জমা দেয়া যাবে। অফেরতযোগ্য নগদ ১ হাজার টাকাসহ আবেদনপত্র একাডেমির কোষাধ্যক্ষ’এর কাছ থেকে সংগ্রহ করে তার কাছেই জমা দিতে হবে।

তিনি বলেন, অমর একুশে গ্রন্থমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানকে মেলার নীতিমালা ও নিয়মাবলী মেনে চলতে হবে। নিয়ম ও নীতিমালা ভঙ্গকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মেলা কমিটির পক্ষ থেকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

18 8 2026 1

থানা হাজতে আ’লীগ নেতাদের ভিডিও ছড়িয়ে পড়ার পর ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা বদলি

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ । মাসস সাতক্ষীরা সদর থানা হাজতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.