Home / জাতীয় / ‘নারীদের আর্থিক ক্ষমতায়নে ২৫০ কোটি টাকার প্রকল্প গ্রহণ’
chumki+apa+minister+nari+mbd-f

‘নারীদের আর্থিক ক্ষমতায়নে ২৫০ কোটি টাকার প্রকল্প গ্রহণ’

মাস্টারি বিডি ডটকম
কক্সবাজার । ১২ এপ্রিল ২০১৭ । ২৯ চৈত্র ১৪২৩

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারীদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়নের জন্যে সরকার ২৫০ কোটি টাকার ইনকাম জেনারেটিং একটিভিটি (আইজিএ) প্রকল্প গ্রহণ করেছে।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাই গ্রামীণ দরিদ্র নারীদের একমাত্র ভরসা। এদেশে নারীর ক্ষমতায়নে শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্ব ও কার্যক্রম সারাবিশ্বে আজ প্রশংসিত হচ্ছে। নারীর ক্ষমতায়ন আজ একটি বিষ্ময়।’

প্রতিমন্ত্রী মঙ্গলবার কক্সবাজারের শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত জাতীয় মহিলা সংস্থা আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। সংবাদ বাসস-এর।

জাতীয় মহিলা সংস্থার কক্সবাজার জেলা চেয়ারম্যান কানিজ ফাতেমা আহমেদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম এডভোকেট, সংসদ সদস্য খোরশেদ আরা হক, আশেক উল্লাহ রফিক ও সাইমুম সরওয়ার কমল, অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) আনোয়ারা বেগম, জেলা প্রশাসক মো. আলী হোসেন, নগর ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক নূরুন্নাহার বেগম হেনা ও জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী।

তিনি বলেন, এ প্রকল্পের মাধ্যমে দেশের সবকয়টি উপজেলায় নারীদেরকে প্রায় ১৮টি ট্রেডে ফ্রি প্রশিক্ষণ প্রদান করা হবে এবং প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা প্রদান করা হবে। এ ছাড়াও সরকার আরও কিছু নতুন প্রকল্প গ্রহণ করে দেশের প্রায় দুই কোটি নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পরিকল্পনা গ্রহণ করেছে।

নগরভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সারা দেশের নারীদেরকে সেলাই, এমব্রয়ডরী, ফ্যাশন ডিজাইন, ক্যাটারিং, বিজনেস মেনেজমেন্ট, মাশরুম ও মৌমাছি চাষ, মমবাতি তৈরী প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.