Home / অপরাধ / ‘আপনি মুরব্বি মানুষ, ব্যাগ বাড়িতে পৌঁছে দিচ্ছি’—বলে সত্তরোর্ধ্ব বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ
5 5 26 12222

‘আপনি মুরব্বি মানুষ, ব্যাগ বাড়িতে পৌঁছে দিচ্ছি’—বলে সত্তরোর্ধ্ব বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ

ঢাকা, সোমবার ২৫ মে ২০২৬ মাসস

‘আপনি মুরব্বি মানুষ। আপনার হাতের ব্যাগটা দেন, আমি বাড়িতে পৌঁছে দিচ্ছি।’—এভাবে সহযোগিতার কথা বলে চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৭১ বছর বয়সী বৃদ্ধাকে এক তরুণ ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২০ মে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল রোববার দিনগত রাত ২টার দিকে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের স্কুল মোড় এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত তরুণ তরিকুল ইসলামকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার তরিকুল ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দা।

এদিকে ঘটনার পাঁচ দিন পর রোববার রাত ১২টার দিকে ভুক্তভোগী নিজে বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। এতে আসামি করা হয় তরিকুলকে। মামলার পরপরই পুলিশ অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, গত ২০ মে মেয়ের বাড়ি বেড়াতে যান ভুক্তভোগী বৃদ্ধা। দুপুরে মেয়ের দেওয়া তরকারি-মাছ ব্যাগে নিয়ে বাড়িতে ফিরছিলেন তিনি। পথে ইব্রাহিমপুর পার্কের পেছনে পৌঁছালে তরকারির ব্যাগটি বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলেন তরিকুল। তরিকুল বলেন-‘আপনি মুরব্বি মানুষ। আপনার হাতের ব্যাগটা দেন, আমি বাড়িতে পৌঁছে দিচ্ছি।’ পরে মেন্দের মাঠে পৌঁছালে বৃদ্ধাকে ধর্ষণ করেন তিনি।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন জানান, ওই ঘটনায় গতকাল রাতে বাদী হয়ে মামলা দায়ের করেন ভুক্তভোগী। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সূত্র : সমকাল

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

5 7 26 1111

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, অভিযুক্ত গ্রেপ্তার

রবিবার, ৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ | মাসস বরিশালে অগ্রণী হাউজিং (আবাসন) লিমিটেডের ব্যবস্থাপনা …