এক বছরের চুক্তিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ পেয়েছেন আব্দুর রশীদ মিয়া! তবে কার এই নিয়োগে অনেকের মনে অনেক প্রশ্নের উদ্ভব হয়েছে!!
মঙ্গলবার (২৪ মার্চ) তাকে এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে চলতি দায়িত্বে এলজিইডির প্রধান প্রকৌশলী ছিলেন রশীদ মিয়া। এরপর তিনি অবসরে যান।
এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।
আব্দুর রশীদ মিয়া এলজিইডির মানবসম্পদ উন্নয়ন, মান নিয়ন্ত্রণ ও পরিবেশ ইউনিটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (গ্রেড-৩) থাকার সময় গত বছরের ৪ ফেব্রুয়ারি চলতি দায়িত্বে এলজিইডির প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ পান। গত বছরের শেষের দিকে অবসরে যান তিনি।
আব্দুর রশীদ মিয়া ১৯৮৭ সালে তৎকালীন বাংলাদেশ ইনস্টিটিউশন অব টেকনোলজি (বর্তমানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) থেকে পুরকৌশলে স্নাতক এবং ২০১৪ সালে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে পরিবেশ বিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
আব্দুর রশীদ মিয়া জাপানের বহুজাতিক কোম্পানি মিতসুবিশিতে প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৮৯ সালে বাংলাদেশ কর্ম-কমিশনের (পিএসসি) মাধ্যমে স্থানীয় সরকার প্রকৌশল ব্যুরোর (এলজিইবি) সদর দপ্তরে সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন। তিনি ২০০৬ সালে পদোন্নতি পেয়ে নির্বাহী প্রকৌশলী হন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম