Home / জাতীয় / পোষা বিড়ালকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু
23 23 23 888

পোষা বিড়ালকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ঢাকা, মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬ মাসস

রাজধানীর শাহজাদপুরে পোষা বিড়ালকে উদ্ধার করতে গিয়ে ছাদ থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত বন্যা কস্তা (৩৬) নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের বাসিন্দা। তিনি রাজধানীর শাহজাদপুরে ভাড়া বাসায় স্বামীর সঙ্গে থাকতেন।

পরিবার জানায়, সকালে ঘুম থেকে উঠে বিড়ালকে না পেয়ে খুঁজতে খুঁজতে ছাদে যান তিনি। সেখানে কার্নিশে আটকে থাকা বিড়ালটিকে উদ্ধার করতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যান।গুরুতর আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।জানা গেছে, বন্যার কোনো সন্তান ছিল না এবং তিনি বিড়ালটিকে সন্তানের মতোই ভালোবাসতেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

31 9 11

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ । মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু …