Home / জাতীয় / জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত, ৫ আগস্ট উপস্থাপন : প্রেস উইং
2 8 25 2

জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত, ৫ আগস্ট উপস্থাপন : প্রেস উইং

ঢাকা, শনিবার ০২ আগস্ট ২০২৫ মাসস

অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় গণ-অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

রবিবার দুপুরে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানানো হয়। এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে বলেও জানানো হয়।

এর আগে, জুলাই ঘোষণাপত্র ঘোষণা আগামী ৫ আগস্টের আগেও হতে পারে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, ‘জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থান যারা করেছেন, একটা ডিক্লারেশনের মাধ্যমে তাদের একটা দালিলিক প্রমাণ থাকবে।’তথ্য উপদেষ্টা বলেন, ‘আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশকে চেয়েছিলাম ওই আকাঙ্ক্ষার একটা পেপার ওয়ার্ক আমাদের থাকা দরকার। একটা দালিলিক প্রমাণ থাকা দরকার।
সেই দালিলিক প্রমাণটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। জুলাই ঘোষণাপত্রে ওই আমাদের যে আকাঙ্ক্ষাটা ছিল, যে বাংলাদেশ পরিবর্তিত হবে; সেটার একটা রূপকল্প জুলাই ঘোষণাপত্রে থাকবে।’
সৌজন্যে : কালের কণ্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 54

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সঠিক তথ্য ও উপাত্তের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে : প্রধান প্রকৌশলী

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস আজ ১২ এপ্রিল রবিবার এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে স্থানীয় …