Home / জাতীয় / স্বাস্থ্য পরীক্ষার জন্য রাতেই হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া
24 7 25 2

স্বাস্থ্য পরীক্ষার জন্য রাতেই হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

ঢাকা, বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫ মাসস

বুধবার (২৪ জুলাই) দিবাগত রাতে তাকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। তবে, কয়টার সময় নেওয়া হবে তা বিএনপির পক্ষে থেকে নির্দিষ্ট করা হয়নি।

চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের উদ্বৃত্ত করে এ তথ্য নিশ্চিত করেন শায়রুল কবির খান।

বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই দেশনেত্রী খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে। তার চিকিৎসাসংক্রান্ত বিষয়গুলো বিশেষজ্ঞ চিকিৎসক দলের তত্ত্বাবধানে সম্পন্ন হবে।

বিএনপির একটি সূত্রে জানা গেছে, খালেদা জিয়া শারীরিক অবস্থা কিছুটা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে নিতে হচ্ছে। তবে, আশা করা যাচ্ছে চিকিৎসা নিয়ে রাতে বাসায় ফিরে আসতে পারবেন

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই নানা জটিল রোগে ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এর আগেও বিভিন্ন সময়ে তাকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে। চলতি বছরে লন্ডন থেকেও চিকিৎসা নিয়ে দেশে ফিরছেন তিনি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …