Home / জাতীয় / আজ শুক্রবার, জেনে নিন দিনটি কেমন কাটবে আপনার!
12 6 25 1

আজ শুক্রবার, জেনে নিন দিনটি কেমন কাটবে আপনার!

ঢাকা, শুক্রবার ২৭ জুন ২০২৫ মাসস

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। পৃথিবীকে কেন্দ্র করে চন্দ্রের আবর্তন পথকে ৩৬০ ডিগ্রি সমমানের একটি বৃত্ত আকারে এঁকে ১২টি অংশে বিভক্ত করলে প্রায় ৩০ ডিগ্রি সমমানের যে বৃত্তচাপ পাওয়া যায় তার প্রত্যেকটিকে এক একটি রাশি বলা হয়। রাশিচক্র ১২টি রাশি আছে। রাশিচক্রকে ভাগ্যরেখাও বলা হয়।বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৫। ভাগ্যরেখা অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এই বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই আগাম কিছুটা ধারণা নিয়ে রাখতে চান, তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। দাম্পত্য ঐক্যতা বজায় রাখা কঠিন হবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। দুর্জনেরা আত্মীয় বেশে আপনার সুখের সংসারে অশান্তি বাধাবে। গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

সফলতার চাবি হাতের মুঠোয় থাকবে। ধৈর্য সাহস মনোবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। ভাইবোনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে। সন্তানদের সাফল্য নিশ্চিত করবে। হারানো বুকের ধন বুকে ফিরবে।

মিথুন [২১ মে-২০ জুন]

গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। শূন্য পকেট পূর্ণ হবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। ধারকর্জ ঋণমুক্ত হবেন। হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে।

কর্কট [২১ জুন-২০ জুলাই]

ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। গৃহবাড়ি ও যানবাহন বদলের পথ খুলবে। বিদ্যাবুদ্ধি জ্ঞানগরিমা বাড়বে। পিতামাতা সন্তানদের পূর্ণ সহযোগিতা পাবেন। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। শিক্ষার্থীদের মন ভেঙে দেবে। মামলা মোকদ্দমার রায় বিপক্ষে যাবে। ইলেকট্রনিকস সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে প্রচুর ব্যয় হবে।

কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]

গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। ব্যবসায় মজুতমালের দাম বৃদ্ধি পাবে। দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। প্রেমীযুগলের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে। ভ্রমণকালীন পরিচয় আত্মীয়ে রূপ নেবে। সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজি এড়িয়ে চলুন। মন ধর্মের প্রতি ঝুঁকবে। প্রেম বন্ধুত্ব ঘাতক হবে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাত থাকবে শূন্য। শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। দাম্পত্য সুখ ঐক্যতা বজায় রাখতে জীবনসাথীর মতকে গুরুত্ব দিন। পিতা-মাতার কাছ থেকে সহযোগিতা পাবেন। মিথ্যা দুর্নাম বদনামের মধ্যে পড়তে পারেন। শিক্ষার্থীদের জন্য স্মরণীয় হবে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

ধন উপার্জনের অপেক্ষা ধনক্ষয় বেশি হবে। সহকর্মী অংশীদারদের মন জুগিয়ে চলুন। বাড়ির ইলেকট্র্রনিকস সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে। অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে। আশ্রিত প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি

দীর্ঘদিনের দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে। ধৈর্য সাহস মনোবল বাড়বে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। সন্তানদের গতিবিধির ওপর তীক্ষ্ম নজর রাখুন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে। শত্রুরা পরাস্ত হবে।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। আয় বুঝে ব্যয় করতে হবে। অবশ্য সহযোগীরা সহযোগিতার হাত বাড়াবে। অত্যাবশ্যকীয় প্রাপ্তি মুখ থুবড়ে পড়বে। বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখুন। সন্তানদের গতিবিধির ওপর নজর দিন।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। শত্রু ও বিরোধীপক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তন শুভ হবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …