Home / জাতীয় / শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
546

শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

 ঢাকা, শুক্রবার ১৪ জুন ২০২৪, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩১ | মাস্টারি সংবাদ

গাজীপুর জেলার কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৪ জুন) সকালে হাসপাতাল ও নার্সিং কলেজে পরিদর্শনে যান তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস ইউং থেকে এ তথ্য জানানো হয়েছে। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী হাসপাতালের কাউন্টারে নির্ধারিত ফি জমা দিয়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন, যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হকসহ বিভিন্ন কর্মকর্তারা।

প্রায় ১১ বছর আগে মালয়েশীয় প্রতিষ্ঠান কেপিজের সঙ্গে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের যৌথ উদ্যোগে এ হাসপাতালের যাত্রা শুরু হয়। এর নামকরণ হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিবের নামে।

জনকণ্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

26255

চুক্তিভিত্তিক নিয়োগে এলজিইডির প্রধান প্রকৌশলী থাকছেন বেলাল হোসেন

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ । মাসস আরও এক বছর স্থানীয় সরকার প্রকৌশল …