Home / জাতীয় / অন্যান্য / মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে ভোজের আয়োজন
7777

মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে ভোজের আয়োজন

০৯ জুন ২০২৪ | মাস্টারি সংবাদ

প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদি। আজ রোববার সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত হয়েছে এ শপথগ্রহণ অনুষ্ঠান। শপথগ্রহণ অনুষ্ঠানের পর নতুন মন্ত্রী এবং নবনির্বাচিত এনডিএ সংসদ সদস্যদের জন্য ভোজসভার আয়োজন করেছেন বিজেপি সভাপতি জেপি নড্ডা। কী কী থাকছে সেই ভোজ আয়োজনে?

রাজস্থানের বিশেষ সবজি, দম বিরিয়ানি থেকে কুলফি— শপথগ্রহণের পর রবিবার এসব পদ দিয়েই নৈশভোজ সারতে চলেছেন নরেন্দ্র মোদি, তার নতুন মন্ত্রিসভার সদস্যসহ এনডিএর নবনির্বাচিত সংসদ সদস্যদরা। এমনটাই দাবি করেছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই।

এএনআই দাবি করেছে, শপথগ্রহণ অনুষ্ঠানের পর এনডির সাংসদদের জন্য ভোজসভার আয়োজন করা হয়েছে। নৈশভোজের খাদ্যতালিকায় থাকছে নানা রকম ফলের রস, পুর ভরা লিচু, মটকা কুলফি, আমের ক্রিম, তিন রকমের রায়তা। গরমের কথা মাথায় রেখে ভোজসভায় এ পদগুলো থাকছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

ভোজের মূল পর্বেও রয়েছে বাহারি পদের খাবার। দম বিরিয়ানি, জোধপুরি সবজি, ডাল। এএনআইয়ের দাবি, এর সঙ্গে থাকছে পাঁচ রকমের রুটি, পরোটা। থাকছে পাঞ্জাবি খাবারদাবার ও বাজরার খিচুড়ি।

শেষ পর্বে থাকছে আট রকমের মিষ্টি। এএনআই সূত্রে জানা গেছে, রসমালাই, ছানার মিষ্টি ছাড়াও থাকছে রাজস্থানের বিখ্যাত ঘেওয়ার। ভোজ পর্ব শেষের জন্য অতিথিদের রাখা হয়েছে চার রকমের ঘেওয়ার।

কালবেলা

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

18 7 2026 99

ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান ইট উৎপাদনের জন্যে …