Home / আন্তর্জাতিক / সায়নীর ভেলকি
987

সায়নীর ভেলকি

 ঢাকা, ০৬ জুন ২০২৪ | মাস্টারি সংবাদ

ভারতের লোকসভা নির্বাচনে যাদবপুর আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ও অভিনেত্রী সায়নী ঘোষ বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী, বিজেপির জাতীয় স্তরের তাত্ত্বিক নেতা অনির্বাণ গাঙ্গুলির চেয়ে ২ লাখ ৫৮ হাজারেরও বেশি ভোটে জিতেছেন সায়নী।

মঙ্গলবার (৪ জুন) ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়।

কমিশনের ওয়েবসাইটে দেওয়া তথ্যে দেখা যায়, যাদবপুর আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী পেয়েছেন ৭ লাখ ১৭ হাজার ৫২১ ভোট। অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি পেয়েছেন ৪ লাখ ৫৯ হাজার ৩৬১ ভোট। আলোচিত বাম দলের প্রার্থী সৃজন ভট্টাচার্য পেয়েছেন ২ লাখ ৫৮ হাজার ৩৬৫ ভোট।

অভিনেত্রী সায়নী ঘোষ নির্বাচনে জিতবেন কিনা তা নিয়ে অনেকেরই সংশয় ছিল। শিবলিঙ্গে কনডম পরিয়ে সেই ছবি পোস্ট করায় ব্যাপক বিতর্ক তৈরি হয়। অনেকেরই ধারণা ছিল এই কাণ্ডই সায়নীকে ডুবিয়ে দেবে। এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও হেরেছিলেন সায়নী।

প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল শুরু হয় সবচেয়ে ভারতের ভোটের মহাযজ্ঞ। ৭ ধাপের নির্বাচনের শেষ ধাপে ভোটাভুটি হয় ১ জুন। লোকসভার ৫৪৩ আসনের জন্য এবার লড়েছেন ৮ হাজার ৩৬০ জন প্রার্থী। সরকার গঠনে প্রয়োজন কমপক্ষে ২৭২ আসন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির লাইভ আপডেট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ২৯৩টি আসনে। আর বিরোধী ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে ২২০টি আসনে।

দেশটির সংবিধান অনুযায়ী, কোনো দল বা জোট যদি সরকার গঠন করতে চায় তাহলে তাদের লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে কমপক্ষে ২৭২টিতে জয় পেতে হবে। ভারতের দুই প্রধান রাজনৈতিক দল বিজেপি ও কংগ্রেস নির্বাচনে অংশ নিয়েছে জোট গঠন করে।

এনডিটিভি বুথফেরত জরিপের ফল প্রকাশ করে বলেছে, নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ জোট এবারের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। দেশটির চারটি সংবাদমাধ্যম ও সংস্থার বুথ ফেরত জরিপের ফলাফলে বলা হয়েছে, ক্ষমতাসীন এনডিএ জোট ৫৪৩ আসনের লোকসভার ৩৫০টিরও বেশি আসনে জয় পেতে পারে।

কালবেলা

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 7777899

দেশে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম বিস্তৃত করতে সব ধরনের সহযোগিতা করবে সরকার : প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে গণিত …