Home / আন্তর্জাতিক / শেষ দিনে মালয়েশিয়ায় কর্মী পৌঁছাতে বিমানের বিশেষ ফ্লাইট
31 2

শেষ দিনে মালয়েশিয়ায় কর্মী পৌঁছাতে বিমানের বিশেষ ফ্লাইট

ঢাকা, শুক্রবার, ৩১ মে ২০২৪, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩১ | মাস্টারি সংবাদ

মালয়েশিয়া সরকারের বাধ্যবাধকতা আরোপের আজ (৩১ মে) শেষ দিনে দেশটিতে ২৭১ জন কর্মীদের নিয়ে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।কুয়ালালামপুরের উদ্দেশে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বিমানের বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে।

বিমানের ব্যবস্থাপক (জনসংযোগ) মো. আল মাসুদ খান বলেন, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বিমান ঢাকা-কুয়ালালামপুর রুটে একটি বিশেষ অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে। ফ্লাইটে মোট ২৭১ জন যাত্রী পরিবহণ করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- ফ্লাইটের যাত্রীদের নামের তালিকা, পাসপোর্ট নম্বরসহ প্রয়োজনীয় কাগজপত্র বিমানের মতিঝিল বিক্রয় অফিসে প্রদান করবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)। তালিকা অনুযায়ী, নগদ টাকায় ফ্লাইটের টিকিট ক্রয় করতে পারবেন প্রবাসীরা। বিশেষ অতিরিক্ত ফ্লাইটের ভাড়া জনপ্রতি ৭৩ হাজার ৬১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, সরকারিভাবে যারা মালয়েশিয়ায় ওয়ার্কার ভিসা (কর্মী ভিসা) পেয়েছেন তাদের ৩১ মের মধ্যে প্রবেশের বাধ্যবাধকতা আরোপ করেছে দেশটির সরকার। এরপর আর কোনো নতুন বিদেশি কর্মী দেশটিতে ঢুকতে পারবেন না। ১৬ মে পত্রিকায় জরুরি বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি সবাইকে জানায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তবে বাংলাদেশে অবস্থানরত অনেক প্রবাসী এ কথা জানতেন না। ২০ মে এর পর বিষয়টি জানাজানি হলে মালয়েশিয়ায় যাওয়ার হিড়িক পড়ে। এতে ফ্লাইটের সংকট দেখা দেয়।

এমন পরিস্থিতিতে আজ ৩১ মে সময়সীমার কারণে হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় এয়ারলাইন্স সংস্থাগুলো আসন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া। দেশটিতে বর্তমানে প্রায় ১৫ লাখ বাংলাদেশি কর্মী আছেন। গত বছর সেখানে গেছেন ৩ লাখ ৫১ হাজার ৬৮৩ জন কর্মী। এ বছরের এপ্রিল পর্যন্ত গেছেন ৪৪ হাজার ৭২৭ জন।

যুগান্তর

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

18 8 2026 1

থানা হাজতে আ’লীগ নেতাদের ভিডিও ছড়িয়ে পড়ার পর ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা বদলি

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ । মাসস সাতক্ষীরা সদর থানা হাজতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী …