Home / খেলা / বিপিএলে আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানার কবলে লিটন
LIT

বিপিএলে আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানার কবলে লিটন

মাস্টারি সংবাদ | প্রতিবেদক
খেলা | ২৯ ফেব্রুয়ারি ২০২৪ | ১৬ ফালগুন ১৪৩০

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আচরণবিধি ভঙ্গের দায়ে  ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক লিটন দাসকে।
গত ২৬ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ চলাকালীন আচরণবিধি ভঙ্গের কারনে শাস্তির মুখে পড়েছেন লিটন।
ম্যাচ চলাকালীন লিটনের অশ্লীল অঙ্গভঙ্গি বিসিবির আচরণবিধি ভঙ্গের মধ্যে পড়ে।
জরিমানার পাশাপাশি লিটনের নামের পাশে ১টি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।
লিটন অপরাধ স্বীকার করে নেওয়ায় এবং ম্যাচ রেফারি সেলিম শাহেদের শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 544

আগামী একবছর কী করবেন খলিলুর রহমান

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র …