Home / জাতীয় / প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীসহ ১৫ পদে নিয়োগ
PM-OFFICE20190508145759

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীসহ ১৫ পদে নিয়োগ

মাস্টারি সংবাদ | প্রতিবেদক
রাজনীতি | ২৮ জানুয়ারি ২০২৪ | ১৪ মাঘ ১৪৩০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচজন বিশেষ সহকারী ও একজন ব্যক্তিগত চিকিৎসকসহ ১৫ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

রবিবার (২৮ জানুয়ারি) এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চুক্তি ভিত্তিতে এসব নিয়োগ দেওয়া হয়েছে।

এর মধ্যে অধ্যাপক এ বি এম আবদুল্লাহকে পুনরায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে সরকারের সচিব পদমর্যাদায় এ পদে নিয়োগ দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর পাঁচজন বিশেষ সহকারীর মধ্যে নীলুফার আহমেদ, ফেরদৌস আহমেদ খান ও শহীদ হোসাইনকে সরকারের সচিব পদমর্যাদায় এবং বিপ্লব বড়ুয়া ও মশিউর রহমানকে (হুমায়ুন) উপসচিব পদমর্যাদায় (গ্রেড-৫) নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া নজরুল ইসলামকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর ‘স্পিচ রাইটার’, হাসান জাহিদ তুষারকে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব (গ্রেড-৪), হাজি হাফিজুর রহমানকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ (গ্রেড-৬), আবু জাফর রাজুকে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ (গ্রেড-৬) পদে এবং আফরোজা বিনতে মনসুর (গাজী লিপি) ও মোহাম্মদ আরিফুজ্জামান নূরন্নবীকে প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার পদে (গ্রেড-৯) নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া এস এম গোর্কিকে প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠ ফটোগ্রাফার (গ্রেড-৫), আন্দ্রিয় স্কুকে প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার (গ্রেড-৯) এবং মো. রাশিদুল হাসানকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে ‘কম্পট্রোলার’ পদে (গ্রেড-৯) নিয়োগ দেওয়া হয়েছে।

সূত্র : জনকণ্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …