Home / ফটো গ্যালারি / মিমির বিন্দাস লাইফ!
mimi+chack+mbd-5

মিমির বিন্দাস লাইফ!

mimi+chack+mbd-2

মাস্টারি বিডি । বাঁধন খান
বিনোদন ডেস্ক । ০১ নভেম্বর ২০১৮ । ১৭ কার্তিক ১৪২৫

টালিউড নায়িকা মিমি চক্রবর্তীর বিন্দাস জীবন-যাপনের কারণে তার ইনস্টাগ্রামে নেটিজেনদের উঁকিঝুঁকি চলতেই থাকে। মিমি কখন কী ছবি পোস্ট করলেন, কখন কী লিখলেন, তা নিয়ে টালিপাড়ায় গুঞ্জনের ঝড়।

mimi+chack+mbd-6

তবে মজা হচ্ছে, এসব ব্যাপার মিমি কিন্তু একেবারে পাত্তা দেন না। কারণ, তার স্টাইলই হল বিন্দাস লাইফ লিড। আর সেই বিন্দাসপনার ইঙ্গিতই ফের ইনস্টাগ্রামে তুলে ধরলেন মিমি। যা নিয়ে জল্পনা তুঙ্গে। কৌতূহলের যেন শেষ নেই, আবার কী পোস্ট করে বসলেন মিমি?

mimi+chack+mbd-3

বুধবার হঠাৎ মিমির ইনস্টাগ্রামে দেখা মিলল, এমনই কাণ্ড। সেখানে তিনি একটি পোস্টে লিখেছেন, আমার জীবন। আমার পছন্দ। আমার ভুল। আমার শিক্ষা। এটা তোমার মাথা ঘামানোর বিষয় নয়।

মিমির এই পোস্ট নিয়েই টালিপাড়ায় গুঞ্জনের ঝড়। কথা নেই বার্তা নেই, হঠাৎ কার ওপর রাগ উগরে দিলেন মিমি? কেনই-বা হঠাৎ ক্ষেপে উঠলেন তিনি? নাকি এটা কোনও নতুন পাবলিসিটি স্টান্ট!

mimi+chack+mbd-4

তবে এসব গুঞ্জন জল্পনার ব্যাপারে মিমির মুখে কুলুপ আটকানো। শুধু ইনস্টাগ্রামেই লিখে যাচ্ছেন, নিজের মনের কথা।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

95 5

একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা, দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ । মাসস কুমিল্লার লালমাইয়ে ধান খেত থেকে উদ্ধার …

Leave a Reply

Your email address will not be published.