Home / মিডিয়া / ৪০ শতাংশ মানুষের মৃত্যুর কারণ হৃদরোগ!
satkhira+press+mbd

৪০ শতাংশ মানুষের মৃত্যুর কারণ হৃদরোগ!

মাস্টারি বিডি ডটকম
সাতক্ষীরা । ২৪ জুলাই ২০১৭ । ০৯ শ্রাবণ ১৪২৪

মানুষের মৃত্যুর ৪০ শতাংশই হৃদরোগের কারণে হয়ে থাকে। খাদ্যাভ্যাস পরিবর্তন ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে যথাযথ চিকিৎসা নেওয়া হলে এ হার অর্ধেকে নামিয়ে আনা সম্ভব।

হৃদরোগ সচেতনতা বিষয়ক এক সচেতনতামূলক আলোচনা সভায় এ কথা বলেছেন দেশের হৃদরোগ বিশেষজ্ঞরা।

তারা বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসার আগে হৃদরোগে আক্রান্ত ২৫ শতাংশ রোগীই মারা যায়। হাসপাতালে এনে দ্রুত রক্তনালী খুলে দেওয়া গেলে এ মৃত্যুহার ৮ শতাংশে নামিয়ে আনা সম্ভব।

Black tonometer and heart isolated on white
শনিবার সাতক্ষীরা প্রেসক্লাবে হৃদরোগ রোগ বিষয়ক এ হেলথ টকের আয়োজন করে সাতক্ষীরা প্রেসক্লাব ও খুলনার ফরটিস এসকর্টস হাসপাতাল। সংবাদ বাসস-এর।

প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. কাজী আরিফ আহমেদ ও ফরটিস এসকর্টস হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. মামুন ইকবাল।

তারা আরও বলেন, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনের পাশাপাশি ধুমপান ত্যাগ করা জরুরি। একই সাথে খাদ্যাভ্যাস পরিবর্তন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে হৃদরোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব।

হেলথ টক অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম, দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহি, প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, প্রথম আলোর কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান ও মোস্তাফিজুর রহমান উজ্জল, সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম, সেলিম রেজা মুকুল, এম. ঈদুজ্জামান ইদ্রিস, মো. আমিনুর রশীদ, আক্তারুজ্জামান বাচ্চু, খায়রুল বদিউজ্জামান, ঈষিকা আর্টের আবদুল জলিল, ওয়ারেশ খান চৌধুরী প্রমুখ সাংবাদিক।  স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী।

satkhira+press+mbd-2
হৃদরোগের প্রধান উপসর্গ বুকে ব্যথা একথা উল্লেখ করে বিশেষজ্ঞ ডাক্তাররা বলেন, স্বল্পতম সময়ের মধ্যে ইনজেকশন দিয়ে এবং পিসিআই পদ্ধতিতে রক্তনালী খুলে দেওয়া হলে ৬৫ থেকে ৯৫ শতাংশ রোগী রক্ষা পায়। দক্ষিণ এশিয়ায় হৃদরোগের অন্যতম প্রধান কারণ বংশগত ধারাবাহিকতা। কোনো পরিবারে ৫২ বছরের পুরুষ এবং ৬০ থেকে ৬৫ বছর বয়সের কোনো নারী মারা গেলে বিষয়টি উদ্বেগজনক উল্লেখ করে তারা বলেন, এর নেপথ্য কারণ হৃদরোগ । লাল মাংস খাদ্য তালিকা থেকে বাদ রাখার পরামর্শ দিয়ে তারা আরও বলেন, মাংসের মগজ কলিজা ও চামড়া খাওয়া থেকে বিরত থাকতে হবে। খাবারের সাথে বাড়তি কাঁচা লবণ না খাবার পরামর্শ দিয়ে তারা আরও বলেন, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার উদ্যোগ নিতে হবে। সপ্তাহে ১৫০ মিনিট হাঁটার পরামর্শ দিয়ে বিশেষজ্ঞরা আরও বলেন, তিরিশ মিনিটে আড়াই কিলোমিটার হাঁটার অভ্যাস করতে হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

30 3 26 26 1 1 1

হামে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালেই চলতি মার্চ মাসে ১৯ শিশুর মৃত্যু

ঢাকা, সোমবার ৩০ মার্চ ২০২৬ মাসস সারা দেশেই হঠাৎ বেড়েছে হামের প্রাদুর্ভাব। চলতি মার্চ মাসে শুধু …

Leave a Reply

Your email address will not be published.