মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ২৬ ডিসেম্বর ২০১৭ । ১২ পৌষ ১৪২৪
আটত্রিশতম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
২৮৩টি কেন্দ্রে আগামী ২৯ ডিসেম্বর সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত এই প্রিলিমিনারি পরীক্ষা হবে। ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেবেন প্রায় সাড়ে তিন লাখ চাকরিপ্রার্থী।
এক বিজ্ঞপ্তিতে পিএসসি বলছে, সকাল সাড়ে ৮ টা থেকে ৯ টা ২৫ মিনিটের মধ্যে প্রার্থীদের পরীক্ষা কক্ষে প্রবেশ করতে হবে। উত্তরপত্র দেওয়া হবে সাড়ে ৯ টায়।
কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কক্ষে প্রবেশ করা যাবে না। হাত ঘড়িও ব্যবহার করা যাবে না। কমিশনের পক্ষ থেকে পরীক্ষাকক্ষে দেয়াল ঘড়ি রাখা হবে।
দুই হাজার ২৪টি পদে নিয়োগ দিতে গত ২০ জুন ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। গত ১০ জুলাই থেকে ১০ অগাস্ট পর্যন্ত তিন লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেন।
এই বিসিএসের লিখিত পরীক্ষার উত্তরপত্র দুইজন পরীক্ষক মূল্যায়ন করবেন। পরীক্ষকদের দেওয়া নম্বরের ব্যবধান ২০ এর বেশি হলে তৃতীয় পরীক্ষক উত্তরপত্র মূল্যায়ন করবেন বলে কমিশনের চেয়ারম্যান আগেই জানিয়েছেন।
৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ইংরেজি ও বাংলা দুই ধরণের প্রশ্নে নেওয়া হবে।
আট বিভাগের আটটি কেন্দ্রে এক হাজার ৪৭৬ জন চারকিপ্রার্থী ইংরেজি ভার্সনের প্রশ্নে পরীক্ষায় বসবে বলে পিএসসি জানিয়েছে।
৩৮তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ৩০০ জন এবং পুলিশে ১০০ জনসহ মোট দুই হাজার ২৪টি পদে নিয়োগ দেওয়া হবে।
সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম