Home / উন্নয়ন / ৩০ পরিবারের মুখে লক্ষ-কোটি হাসি

৩০ পরিবারের মুখে লক্ষ-কোটি হাসি

মাস্টারি বিডি । শেখ নজরুল
ঢাকা । ০৫ সেপ্টেম্বর ২০১৮ । ২১ ভাদ্র ১৪২৫

ক্ষুধা-দারিদ্র্যমুক্ত এবং সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে বর্তমান শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে ১ কোটি ৩৪ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে ঘর পেলো ৩০ অসহায় পরিবার।

হাইমচর উপজেলায় অধিকাংশ পরিবারই একাধিকবার মেঘনার ভাঙনের শিকার। তাদের অনেকেরই থাকার ঘর নেই।

সম্প্রতি সরকার হাইমচর উপজেলার কমলাপুর, ছোট লক্ষ্মীপুর, বরভৈরবী, চরভাঙ্গা ভিঙগুলিয়া, পশ্চিম চরকৃষ্ণপুর ও উত্তর আলগী গ্রামে একতলা পাকা ঘরগুলো নির্মাণ করেছে। এ ঘরগুলোতে একটি পরিবার থাকার জন্য যে পরিমাণ কক্ষ এবং আনুষাঙ্গিক সুবিধা প্রয়োজন তার সব সুবিধাই রয়েছে।

পাকা ঘর পেয়ে আনন্দিত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হাইমচরের এসব পরিবারের লোকজন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.