Home / আবহওয়া / হিট অফিসারের পরামর্শে রাজধানীতে কৃত্রিম বৃষ্টি ঝরাচ্ছে ডিএনসিসি
rain city capi (1)

হিট অফিসারের পরামর্শে রাজধানীতে কৃত্রিম বৃষ্টি ঝরাচ্ছে ডিএনসিসি

মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম
২৭ এপ্রিল ২০২৪ | ৪ঠা বৈশাখ ১৪৩১

চিফ হিট অফিসার (সিএইচও) বুশরা আফরিনের পরামর্শে  প্রচণ্ড দাবদাহে জনগণকে স্বস্তি দেয়ার লক্ষে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম৷ তিনি বলেন, দুটি স্প্রে ক্যানন যন্ত্রের মাধ্যমে সড়কে চলাচলকারী সাধারণ মানুষের স্বস্তির জন্য কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করা হবে।

rain city captl (1)

চিফ হিট অফিসারের কার্যক্রম সম্পর্কে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ডিএনসিসির মেয়র বলেন, ‘চিফ হিট অফিসার সিটি

করপোরেশনকে পরামর্শ দিচ্ছেন। হিট অফিসার একজন একক ব্যক্তি। তিনি তো কাজগুলো বাস্তবায়ন করবেন না। তিনি পরামর্শ দিচ্ছেন, কিন্তু কাজগুলো আসলে সিটি করপোরেশনকে, সবাইকে করতে হবে।’

আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে ডিএনসিসির পানি ছিটানো কার্যক্রম পরিদর্শনে গিয়ে মেয়র এ কথা বলেন। শহরকে ঠান্ডা রাখতে ও বায়ুদূষণ রোধে এই কাজ চলছে।

ঢাকা উত্তর সিটি দুটি স্প্রে ক্যানন, ১০টি ওটার বাউজার গাড়িতে করে বিভিন্ন সড়কে পানি ছিটানোর কাজ করছে৷ পাশাপাশি প্রচণ্ড গরমে ঢাকা উত্তর সিটির ৫৪টি ওয়ার্ড এলাকায় বিনা মূল্যে খাবার পানির ব্যবস্থা করেছে।

আজ সকালে মেয়র আতিকুল ইসলাম আগারগাঁওয়ের সৈয়দ মাহবুব মোর্শেদ সরণিতে গিয়ে বিশুদ্ধ খাওয়ার পানি সরবরাহের জন্য রাখা বিশেষ ভ্যান পরিদর্শন করেন এবং নিজে ট্যাপ ছেড়ে পানি পান করেন। পরে স্প্রে ক্যাননের মাধ্যমে কৃত্রিম বৃষ্টির মতো পানি ছিটানো শুরু হলে মেয়র নিজে উচ্ছ্বাসিত শিশু-কিশোরদের সঙ্গে ছিটানো ওই পানিতে ভিজেন।

এ সময় মেয়র নগরবাসীর প্রতি কিছু আহ্বান জানান। এগুলোর মধ্যে বিভিন্ন এলাকার দোকানদার, ব্যবসায়ী ও মালিক সমিতির নেতাদের অনুরোধ প্রতিটি দোকান, শপিং মল, মার্কেটের সামনে পানি খাওয়ার জন্য একটি ড্রামের ব্যবস্থা করতে বলেন। যাতে যে কেউ পানি পান করার সুযোগ পায়।

গত বছর ৮০ হাজার গাছ লাগানো হয়েছে জানিয়ে মেয়র বলেন, এ বছর আরও ১ লাখ ২০ হাজার গাছ লাগানো হবে৷ গাছগুলো লালন–পালনের জন্য নগরবাসীর সহায়তা প্রয়োজন। সিটি করপোরেশন পরিচর্যার পাশাপাশি নগরবাসী যাঁর যাঁর বাড়ির সামনে, দোকানের সামনে যে গাছগুলো আছে, সেগুলোর যত্ন নিতে হবে। শেষে ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে যাঁর যাঁর বাড়ি, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশ পরিষ্কার রাখার অনুরোধ করেন, যাতে মশার লার্ভা জন্ম নিতে না পারে।

 

 

সূত্র : প্রথম আলো

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …