Home / জাতীয় / স্বাস্থ্যবীমার আওতায় আসছে সরকারি কর্মকর্তারা
gov+officer+bima+mbd-2

স্বাস্থ্যবীমার আওতায় আসছে সরকারি কর্মকর্তারা

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ১৯ ফেব্রুয়ারি ২০১৮ । ০৭ ফাল্গুন ১৪২৪

সরকারি কর্মকর্তারা স্বাস্থ্যবীমার আওতায় আসছে। সরকার এ বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে।

রোববার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘সরকারি কর্মকর্তাদের জন্য স্বাস্থ্যবীমা প্রণয়ন’ শীর্ষক এক সেমিনারে একথা জানানো হয়।

জনপ্রশাাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোজাম্মেল হক খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোঃ আসাদুল ইসলাম সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের প্রতিবেশী দেশসমূহসহ উন্নত বিশ্বের সকল দেশে সরকারি কর্মকর্তারা বীমা সেবার অন্তর্ভুক্ত থাকেন। উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের বীমায় অংশগ্রহণ করা উচিত। তিনি, কর্মচারীদের জন্য বীমার শর্তাবলী সহজ ও স্পষ্ট করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন।

বীমা বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ হতে অর্থ মন্ত্রণালয়ে শিগগিরই দাপ্তরিকভাবে যোগাযোগ করা হবে বলে এ সেমিনারে জানানো হয়। বীমার বিষয়ে কর্মচারীদের আরও সচেতন করতে সেমিনারে গুরুত্ব প্রদান করা হয়।

পরে, ইসমাত আরা সাদেক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক্সেস টু ইনফরমেশনের কারিগরি সহায়তায় নির্মিত ‘সরকারি কর্মচারীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি/ শিক্ষাসহায়তা ‘অনলাইন সফটওয়্যার’ উদ্বোধন করেন। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.