Home / প্রধানমন্ত্রী / স্টকহোমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা
pm+stokhom+mbd-f

স্টকহোমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা

মাস্টারি বিডি ডটকম
স্টকহোম (সুইডেন) । ১৫ জুন ২০১৭ । ০১ আষাঢ় ১৪২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডিশ প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের আমন্ত্রণে তিনদিনের দ্বিপক্ষীয় সফরে গতরাতে এখানে পৌঁছালে তাঁকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়।

স্ক্যান্ডিনেভিয়ান এয়ার লাইন্সের একটি বিমান প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় রাত ৯ টা ৪০ মিনিটে সুইডিশ রাজধানীর আরলান্ডা বিমান বন্দরে অবতরণ করে।

pm+stokhom+mbdসুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল অ্যাম্বাসেডর কøাস মোলিন, স্টকহোমে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সারোয়ার এবং ঢাকায় নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত যোহান ফ্রিসেল বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

পরে সুইডিশ সশস্ত্র বাহিনী প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে।

বাংলাদেশের কোন সরকার অথবা রাষ্ট্র প্রধানের এটিই প্রথম দ্বিপক্ষীয় সুইডেন সফর।
সুইডেন সফরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে রয়েছেন।

ঢাকা থেকে স্টকহোম যাওয়ার পথে শেখ হাসিনা লন্ডনে প্রায় ২৪ ঘণ্টা যাত্রাবিরতি করেন।
স্টকহোমের আরলান্ডা বিমান বন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রান্ড হোটেলে নিয়ে যাওয়া হয়। সুইডেন সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন।

শেখ হাসিনা হোটেলে পৌঁছালে সেখানে অল-ইউরোপিয়ন আওয়ামী লীগ নেতারা তাঁকে স্বাগত জানান।

শেখ হাসিনা ৪৭ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদলসহ উচ্চক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

তিন দিনের সুইডেন সফর শেষে প্রধানমন্ত্রী ১৭ জুন লন্ডন হয়ে দেশে ফিরবেন। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

5 8 26 1

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ । মাসস রাজধানীর শেরেবাংলা নগরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে …

Leave a Reply

Your email address will not be published.