Home / অপরাধ / সৌদি আরবে শীর্ষ পর্যায়ে ব্যাপক শুদ্ধি অভিযান : আটক ২০১
soudia+aresst++mbd

সৌদি আরবে শীর্ষ পর্যায়ে ব্যাপক শুদ্ধি অভিযান : আটক ২০১

মাস্টারি বিডি ডটকম ।
আন্তর্জাতিক । ১১ নভেম্বর ২০১৭ । ২৭ কার্তিক ১৪২৪

সৌদি আরবে প্রায় ১০ হাজার কোটি ডলারের ঘুষ ও দুর্নীতি ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য ২০১ জনকে আটক করা হয়েছে। আধুনিক সৌদি আরবের ইতিহাসে দেশটির শীর্ষ পর্যায়ে ব্যাপক শুদ্ধি অভিযান চালানোর পর এদেরকে আটক করা হলো। খবর এএফপি’র।

সপ্তাহান্তে উচ্চ পর্যায়ের যাদের গ্রেফতার বা বরখাস্ত করা হয় তাদের মধ্যে যুবরাজ, মন্ত্রী ও কোটিপতি এক ব্যবসায়ী রয়েছেন। ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমান ক্ষমতা কেন্দ্রিভূত করার অংশ হিসেবে এদের গ্রেফতার করা হয় বলে ধারণা করা হচ্ছে।

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা এবং রিয়াদ থেকে হঠাৎ করে প্রধানমন্ত্রী সাদ হারিরির পদত্যাগের ঘোষণার পর লেবাননের রাজনৈতিক সংকটকে কেন্দ্র করে সৌদি আরব ও ইরান মুখোমুখী অবস্থান নেয়ায় চরম আঞ্চলিক উত্তেজনার মধ্যে এ শুদ্ধি অভিযান চালানো হয়।
অ্যার্টনি জেনারেল শেখ সৌদ আল-মোজেবের বরাত দিয়ে সৌদি তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য এ পর্যন্ত মোট ২০৮ জনকে ডাকা হয়েছে। কোন অভিযোগের প্রমাণ না পাওয়ায় এদের মধ্যে ৭ জনকে ছেড়ে দেয়া হয়েছে। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.