Home / জাতীয় / সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবির একাদশ কংগ্রেস শুরু
cpbmbd-f

সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবির একাদশ কংগ্রেস শুরু

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৮ অক্টোবর ২০১৬ । ১৩ কার্তিক ১৪২৩

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবির একাদশ কংগ্রেস শুরু হয়েছে।

শুক্রবার বিকালে জাতীয় সংগীত গেয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ‌্য দিয়ে কংগ্রেসের সূচনা হয়।

চার দিনের কাউন্সিলের শেষ দিন ৩১ অক্টোবর গুলিস্তানের কাজী বশির মিলনায়তনে (মহানগর নাট্যমঞ্চ) রুদ্ধদ্বার অধিবেশনে চূড়ান্ত হবে দলের ভবিষ‌্যৎ কর্মপন্থা; গঠন করা হবে নতুন নেতৃত্ব।

পাশাপাশি শনি ও রোববার সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত মহানগর নাট্যমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।

কংগ্রেসে যোগ দিতে শুক্রবার দুপরের আগে থেকেই হাতে লাত পতাকা নিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনস্থলে জড়ো হতে শুরু করেন।

তাদের অনেকের গায়ে ছিল লাল টি-শার্ট; মাথায় লাল রঙের ক্যাপ। সোহরাওয়ার্দী উদ‌্যানে সম্মেলন মঞ্চও তৈরি করা হয়েছে লাল কাপড়ে ঘিরে।

এ সম্মেলনকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানের পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশি তল্লাশি ছাড়াও আর্চওয়ে পার হয়ে নেতাকর্মীদের সম্মেলনস্থলে আসতে হয়েছে।

cpbmbdভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, চীন, যুক্তরাজ‌্য, জার্মানি, উত্তর কোরিয়া, রাশিয়াসহ ১২টি দেশের কমিউনিস্ট পার্টি থেকে ২৬ জন প্রতিনিধি এবারের কংগ্রেসে যোগ দিচ্ছেন।

কংগ্রেসের উদ্বোধনীতে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম জাতীয় পতাকা এবং সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ পার্টির পতাকা উত্তোলন করেন।

পরে সভাপতিমণ্ডলীর সদস্যরা বিদেশি প্রতিনিধিদের সঙ্গে নিয়ে সম্মেলন মঞ্চের পাশে নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন।

এর আগে বেলা ২ টা থেকে সোয়া ৩ টা পর্যন্ত বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী পরিবেশন করে গীতিআলেখ্য ‘দিন বদলের পালা’।

প্রসঙ্গত, সিপিবির দশম কংগ্রেস হয়েছিল ২০১২ সালের ১১-১৩ অক্টোবর। চার বছর পর এবারের কংগ্রেস হচ্ছে।

সারাদেশে থেকে ৬৮৩ জন প্রতিনিধি এবারের কংগ্রেসে যোগ দিচ্ছেন। তাদের মধ্যে ২১৭ জন নারী এবং ১৭ জন ‘আদিবাসী’। পর্যবেক্ষক থাকবেন ১০৮ জন।

কংগ্রেস উপলক্ষে শনিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স কক্ষে ‘সাম্রাজ্যবাদ, নয়া উদারনীতিবাদ ও ধর্মীয় মৌলবাদ’ বিষয়ক এক আন্তর্জাতিক সেমিনার হবে। কংগ্রেসে যোগ দিতেআসা বিদেশি প্রতিনিধিরা সেখানে আলোচনায় অংশ নেবেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

8 10 26112

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ । মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি …

Leave a Reply

Your email address will not be published.