ঢাকা, বৃহস্পতিবার ২৫ জুলাই ২০২৪, ১০ শ্রাবণ ১৪৩১ | মাস্টারি সংবাদ
জ্ঞানের আলো ছড়িয়ে দেয়ার লক্ষে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন আলোকিত বজ্রপুর নামের একটি সামাজিক সংগঠন।
কুমিল্লা নগরীতে সেলুন, বাস টার্মিনাল ও হাসপাতালে তারা পাঠাগার স্থাপন করেছেন।
হাসপাতালে রোগীর অপেক্ষার স্থান, চুল কাটাতে ও গাড়ীর জন্য এসে দীর্ঘ সময় অপেক্ষা না করে সেখানে বসেই বই পড়ছে সব বয়সের মানুষ।
এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন বইপ্রেমীরা। বিনামূল্যে বই পড়তে পেরে খুশি এলাকাবাসী।
একসময় সেলুনে পত্রিকা রাখার চল ছিল। সেলুনে আসা ব্যক্তিদের মধ্যে যাঁদের অপেক্ষা করতে হতো, তাঁরা পত্রিকা পড়ে সময় কাটাতেন। সে জায়গা দখল করে নিয়েছে মুঠোফোন। মুঠোফোন থেকে ছাপার অক্ষরে ফিরিয়ে আনতে সেলুন, বাস টার্মিনাল ও হাসপাতালে পাঠাগারের এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সামাজিক সংগঠনটি।
আলোকিত বজ্রপুরের প্রধান সমন্বয়কারী মাসুদ রানা চৌধুরী বলেন, আমাদের জীবসত্তা জাগ্রত থাকলেও মানবসত্তা জাগ্রত করার সিঁড়ি হচ্ছে বই। আমাদের বই পড়ার নিয়মিত অভ্যাস তৈরি করতে সেলুন, বাস টার্মিনাল ও হাসপাতালে পাঠাগার স্থাপন করার প্রয়াস এটি।
আমরা মানুষের পাঠ্যাভ্যাস ফিরিয়ে আনতে এ উদ্যোগ নিয়েছি। সেলুন, বাস টার্মিনালের পরে হাসপাতালে রোগী অপেক্ষার স্থানে পাঠাগার স্থাপন করা হয়েছে। আশা করছি আমাদের এ উদ্যোগ সারা দেশে ছড়িয়ে পড়বে।
সূত্র: বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম