Home / অপরাধ / সেন্টমার্টিনে জীববৈচিত্র্য ধ্বংসের দায়ে ১ কোটি ৭১ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ আরোপ
sent+martins+mbd-2

সেন্টমার্টিনে জীববৈচিত্র্য ধ্বংসের দায়ে ১ কোটি ৭১ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ আরোপ

…আগামী ৬ থেকে ১৭ নভেম্বর জার্মানীর বনে অনুষ্ঠিতব্য জলবায়ু সম্মেলনের প্রস্তুতি, পালিয়ে আসা মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের কারণে প্রাকৃতিক বনাঞ্চল ও পাহাড়ের ক্ষয়ক্ষতি নির্ধারণ, রোহিঙ্গাদের আশ্রয় প্রদানকারী অঞ্চলে প্রাকৃতিক বন সৃজন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।…

sent+martins+mbd-5

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১০ অক্টোবর ২০১৭ । ২৫ আশ্বিন ১৪২৪

পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় জানানো হয়েছে- সেন্টমার্টিনে অবৈধ স্থাপনা নির্মাণ ও জীববৈচিত্র্য ধ্বংসকরণের দায়ে এ পর্যন্ত ১০টি প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ কোটি ৭১ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে।

সংসদ ভবনে আজ মঙ্গলবার কমিটির সভাপতি মোহাম্মদ হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হয়। সংবাদ বাসস-এর।

sent+martins+mbd-4

কমিটি সদস্য পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, নবী নেওয়াজ, মোহা. গোলাম রাব্বানী, মো. ইয়াহ্ইয়া চৌধুরী, টিপু সুলতান এবং মো. ইয়াসিন আলী সভায় অংশগ্রহণ করেন।

সভায় কক্সবাজার সমুদ্র সৈকত ও সেন্টমার্টিন এর পরিবেশ ও জীব বৈচিত্র্য রক্ষায় মন্ত্রণালয়ের নেয়া পদক্ষেপ ও কার্যক্রম, সংসদীয় কমিটির দ্বিতীয় রিপোর্ট সংসদে উপস্থাপন, বন্য অর্কিড সংরক্ষন ও সম্প্রসারনে বনবিভাগের কার্যক্রম ও করনীয় সম্পর্কে আলোচনা করা হয়।

এ ছাড়া আগামী ৬ থেকে ১৭ নভেম্বর জার্মানীর বনে অনুষ্ঠিতব্য জলবায়ু সম্মেলনের প্রস্তুতি, পালিয়ে আসা মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের কারণে প্রাকৃতিক বনাঞ্চল ও পাহাড়ের ক্ষয়ক্ষতি নির্ধারণ, রোহিঙ্গাদের আশ্রয় প্রদানকারী অঞ্চলে প্রাকৃতিক বন সৃজন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

sent+martins+mbd-3

সভায় রোহিঙ্গাদের আগমনে পরিবেশ বিপর্যয় রক্ষার্থে জ্বালানী সাশ্রয়ী চুলা ব্যবহারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে সুপারিশ করা হয়।

সভায় রোহিঙ্গাদের আগমনের পর যে সমস্ত এলাকা পরবর্তীতে ফাঁকা হয়েছে সেসব এলাকায় নতুন করে গাছ লাগাতে সুপারিশ করা হয়।

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 4 2026 1222

শিশু টিকার অর্থ আত্মসাতের অভিযোগ: ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

ঢাকা, সোমবার ১৩ এপ্রিল ২০২৬মাসস হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, …

Leave a Reply

Your email address will not be published.