Home / ফটো গ্যালারি / ‘সেক্সুয়াল পলিটিক্স’ খ্যাত নারীবাদী লেখক কেট মিলেট চলে গেলেন
ket+milet+die+mbd

‘সেক্সুয়াল পলিটিক্স’ খ্যাত নারীবাদী লেখক কেট মিলেট চলে গেলেন

মাস্টারি বিডি ডটকম
আন্তর্জাতিক । ১১ সেপ্টেম্বর ২০১৭ । ২৭ ভাদ্র ১৪২৪

প্রখ্যাত নারীবাদী লেখক ও মার্কিন শিল্পী কেট মিলেট আর নেই।

৮২ বছর বয়সে তিনি প্যারিসে মারা গেছেন।

kate+millet+sexual+politics+mbd

১৯৭০ সালে প্রকাশিত ‘সেক্সুয়াল পলিটিক্স’ তার বিখ্যাত নারীবাদী গ্রন্থ।

১৯৭৯ সালে ইরানে প্রথমবার আন্তর্জাতিক নারী দিবস পালন করতে গিয়েছিলেন কেট। আয়াতোল্লাহ খোমেনির সরকার তাঁকে গ্রেপ্তার করে দেশ থেকে তাড়িয়ে দেয়। ফিরে যান দু’বছর পরে। দু’বারের সেই অভিজ্ঞতা নিয়ে তাঁর তৃতীয় বই ‘গোয়িং টু ইরান’ (১৯৮১)।

এর আগে, ১৯৭৪ সালে প্রকাশিত হয়েছিল তাঁর দ্বিতীয় বই ‘ফ্লাইং’। এটি নিজের জীবন ও অভিজ্ঞতা নিয়ে লেখা।

‘সেক্সুয়াল পলিটিক্স’ নামে এই বইটি ১৫ দিনে দশ হাজার কপি বিক্রি হয়েছিল! যেটি আদতে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে করা তাঁর পিএইচডি গবেষণাপত্র। কোনো অ্যাকাডেমিক গবেষণাপত্রের এ রকম জনপ্রিয়তা বিশেষ দেখা যায় না। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

24 8 2026 555598 999

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ । মাসস ভারতের আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ …

Leave a Reply

Your email address will not be published.