Home / উদ্যোগ / সুন্দরবনের খালসমূহে ২মাস মাছ ধরা নিষিদ্ধ
Sundarban+mbd-ok

সুন্দরবনের খালসমূহে ২মাস মাছ ধরা নিষিদ্ধ

মাস্টারি বিডি | শিমুল আহসান
জাতীয় | ঢাকা | ০১ জুলাই ২০১৯ | ১৭ আষাঢ় ১৪২৬

মৎস্য সম্পদ রক্ষায় আজ সোমবার থেকে সুন্দরবনের সব খালে দুই মাসের জন্য মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ।
মাছের ভান্ডার হিসেবে খ্যাত এই ম্যানগ্রোভ বনের চারশতাধিক খালে বিষ দিয়ে মাছ শিকার বন্ধ করাসহ মৎস্য এবং মৎস্য প্রজাতির অবাধ প্রজনন ও সংরক্ষণে মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে।
একই সাথে ২৫ ফুট বা তার চেয়ে কম চওড়া খালগুলোতে সারাবছর ধরে মাছ আহরণ নিষিদ্ধ থাকবে বলেও সুন্দরবন বিভাগ নিশ্চিত করেছে।

sundarban+dibos+14+mbd-2

বন বিভাগ সূত্রে জানা যায়, প্রায় ৬ হাজার ১৭ বর্গ কিলোমিটার আয়তনের সুন্দরবনের জলভাগের পরিমান ১ হাজার ৮৭৪ দশমিক ১ বর্গ কিলোমিটার, যা সমগ্র সুন্দরবনের ৩১ দশমিক ১৫ ভাগ। এই জলভাগে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ১৩টি বড় নদ-নদীসহ ৪৫০টি খাল।
জোয়ারের পানিতে সবসময় প্লাবিত হওয়া ম্যানগ্রোভ এই জলভাগে ভেটকী, রূপচাঁদা, দাঁতিনা, চিত্রা, পাংগাস, লইটা, ছুরি, মেদ, পাসে, পোয়া, তপসী, লাক্ষা, কৈ, মাগুর, কাইন মাগুর, রূপালী ইলিশসহ ২১০ প্রজাতির মাছ, গলদা, বাগদা, চাঁকা, চালী, চামীসহ ২৪ প্রজাতির চিংড়ি পাওয়া যায়।
এছাড়াও, বিশ্বখ্যাত শিলা কাঁকড়াসহ ১৪ প্রজাতির কাঁকড়া, ৪৩ প্রজাতির মালাস্কা ও একপ্রজাতির লবস্টার, লবণ পানির কুমির, ভোদড় এবং বিলুপ্তপ্রায় প্রজাতির ইরাবতী ডলফিনসহ ৬ প্রজাতির ডলফিন রয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.