Home / ফটো গ্যালারি / সিলেটে পৃথক বজ্রপাতে ৩জনের মৃত্যু : আহত ৩
thunder+mbd

সিলেটে পৃথক বজ্রপাতে ৩জনের মৃত্যু : আহত ৩

মাস্টারি বিডি ডটকম ।
সিলেট । ০২ মে ২০১৮ । ১৯ বৈশাখ ১৪২৪

সিলেট জেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তিনজনের প্রাণ গেলো । আরো তিনজন আহত ।

মঙ্গলবার সুনামগঞ্জ সদর ও জামালগঞ্জ উপজেলায় এই বজ্রপাতের ঘটনা ঘটে।

জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের খুঁজারগাঁও গ্রামের সামনের হাওরে বজ্রপাতে কমলা কান্ত তালুকদার (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয় । এ ঘটনায় কমলা কান্তের দুই ছেলেসহ ৩ জন আহত হন। আহতরা হলেন, কমলাকান্তের বড় ছেলে জামালগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র প্রিন্স তালুকদার (২০) এবং ছোট ছেলে নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সৈকত তালুকদার (১৫) এবং একই গ্রামের পান্ডব তালুকদারের ছেলে জ্ঞান রঞ্জন তালুকদার (৪৫)।

thunder+mbd-2

জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, তাদের মধ্যে দু’জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ও একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে উপজেলার ভীমখালী ইউনিয়নের কলকতখাঁ গ্রামের মৃত মুক্তার আলীর ছেলে হিরন মিয়া (৩০) দক্ষিণের হাওরে কাজ করতে গিয়ে বজ্রপাতে মারা যায়।

একই সময়ে বজ্রপাতে সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের জগন্নাথপুর হাওরে কৃষক আব্দুর রশিদের (৪৫) মৃত্যু হয়।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ রশিদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 4 2026 1222

শিশু টিকার অর্থ আত্মসাতের অভিযোগ: ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

ঢাকা, সোমবার ১৩ এপ্রিল ২০২৬মাসস হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, …

Leave a Reply

Your email address will not be published.