Home / ফটো গ্যালারি / সিরিয়াল কিলার জয়া!
debi+joya+mbd-3

সিরিয়াল কিলার জয়া!

joya+ahsan+mbd

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
চলচ্চিত্র | ১৯ মে ২০১৯ | ০৫ জ্যৈষ্ঠ ১৪২৬

অরিন্দম শীল নির্মাণ করছেন হিন্দি আর বাংলা ভাষায় ওয়েব সিরিজ ‘ত্রৈলোক্য’

জয়া আহসান মানেই এপার বাংলা ওপার বাংলা উভয় পারেই সমান সরব। আবার ব্যতিক্রম কিংবা ভিন্নধারার ছবিতেও কিন্তু বেশ পারঙ্গম জয়া আহসান। এবার জয়া করতে যাচ্ছেন ভারতের প্রথম নারী সিরিয়াল কিলার ত্রৈলোক্য। আর তাকে ঘিরেই প্রিয়নাথ মুখোপাধ্যায়ের ‘দারোগার দপ্তর’ সিরিজের গল্প আবর্তিত হয়েছে। এই গল্প নিয়ে ওয়েব সিরিজ তৈরি হচ্ছে এবং সেটি পরিচালনার দায়িত্বে রয়েছেন অরিন্দম শীল। হিন্দি আর বাংলা ভাষায় তৈরি হচ্ছে ওয়েব সিরিজ ‘ত্রৈলোক্য’।

‘ত্রৈলোক্য’ সম্পর্কে অরিন্দমের ভাষ্য, ‘১৮০০ শতকের মাঝামাঝি এই নারী সিরিয়াল কিলারের বর্ণময় এবং রহস্যময় জীবন আমাকে অবাক করেছে। ফলে দীর্ঘদিন ধরে তাকে নিয়ে গবেষণা হয়েছে। তার সামাজিক অবস্থান, হত্যালীলা, আত্মগোপন এবং কলকাতা থেকে বেনারস পর্যন্ত যে যাত্রা, সবই থাকবে ছবিতে।

অরিন্দম জানান, আমরা বড় ক্যানভাসে কাজ করব। দেড়শ বছর আগের কলকাতাকে ধরতে হবে। এবারই প্রথম হিন্দি ভাষায় কাজ করছি।’

এই ওয়েব সিরিজে ‘ত্রৈলোক্য’ চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশ ও ভারতের বাংলা চলচ্চিত্রের এ সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সে হিসেবে বাংলাদেশের এই অভিনেত্রী ভারতের প্রথম নারী সিরিয়াল কিলারের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

5 7 26 1111

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, অভিযুক্ত গ্রেপ্তার

রবিবার, ৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ | মাসস বরিশালে অগ্রণী হাউজিং (আবাসন) লিমিটেডের ব্যবস্থাপনা …

Leave a Reply

Your email address will not be published.