Home / উদ্যোগ / সিরাজগঞ্জ যমুনা তীরে বাঁধ মেরামত করছে সেনাবাহিনী
Sirajganj+Barriage+mbd-2

সিরাজগঞ্জ যমুনা তীরে বাঁধ মেরামত করছে সেনাবাহিনী

মাস্টারি বিডি ডটকম
সিরাজগঞ্জ । ১৪ জুলাই ২০১৭ । ৩০ আষাঢ় ১৪২৪

সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নে বাহুকা এলাকার বাঁধটি হঠাৎ ভেঙে যায়। যমুনা তীরে এই বাঁধটিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে ভাঙন দেখা দিলে লোকালয়ে পানি ঢুকে আতঙ্ক সৃষ্টি হয়।

এদিকে ভেঙে যাওয়া নির্মাণাধীন রিং বাঁধটি মেরামতে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সেনাবাহিনীর একটি দলও মাঠে নেমেছে।

Sirajganj+Barriage+mbd

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম জানান, বঙ্গবন্ধু সেতু সেনাক্যাম্পের ইঞ্জিনিয়ারিং কোরের মেজর সাঈদের নেতৃত্বে একটি দল ও পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে ভেঙে যাওয়া ২০ মিটার বাঁধ মেরামতে বৃহস্পতিবার রাতেই কাজ শুরু করে।

ঘটনাস্থলে বাঁশের খুঁটি পুঁতে বালিভর্তি ব্যাগ ফেলতে দেখা গেছে। আজ শুক্রবারই সংস্কার কাজ শেষ হতে পারে বলে জানান প্রকৌশলী সৈয়দ হাসান।

ভাঙনের কারণ সম্পর্কে হাসান সংবাদমামকে বলেন, “একটি খড়ের পালার নিচে ইঁদুরের গর্ত দিয়ে প্রথমে পানি ঢোকে। গর্তটি বন্ধ করতে গেলে বাড়ির মালিক পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারের লোকজনকে লাঞ্ছিত করায় বন্ধ করা সম্ভব হয়নি। এ কারণে গর্তটি বড় হতে হতে বাঁধ ভেঙে যায়।”

সৌজন্যে : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

6 10 26 1

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী

ঢাকা, ৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার | মাসস জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব বলে …

Leave a Reply

Your email address will not be published.