Home / বিনোদন / সিনেমা বানাবেন রোজিনা
rozina+actress+mbd

সিনেমা বানাবেন রোজিনা

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৩ আগস্ট ২০১৭ । ১৯ শ্রাবণ ১৪২৪

চিত্রনায়িকা রোজিনা এবার চলচ্চিত্র নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। এরইমধ্যে তিনি সিনেমার গল্প নিয়ে ভেবেছেন। দিনক্ষণ মিলে গেলেই শুরু করবেন পরবর্তী কাজ।

২০০৫ সালে ইমপ্রেস টেলিফিল্মের ‘রাক্ষুসী’ চলচ্চিত্রে সর্বশেষ অভিনয় করেছিলেন আশির দশকের নন্দিত নায়িকা রোজিনা। তারপর প্রায় একযুগ বড়পর্দায় দেখা নেই তার। দেশ ছেড়ে সংসার পেতেছিলেন লন্ডনে। কিন্তু ভুলে থাকতে পারেননি বাংলা চলচ্চিত্র শিল্পকে। চলচ্চিত্রের টানেই বার বার ফিরে আসেন দেশে। চলচ্চিত্রের সঙ্গেই থাকতে চান আজীবন। এবার সিদ্ধান্ত নিয়েছেন, চলচ্চিত্র নির্মাণ করবেন।

rozina+actress+mbd-3
অতিসম্প্রতি জানিয়েছেন তার স্বপ্নের কথা। তিনি বলেছেন, অনেকদিন ধরেই ভাবছি চলচ্চিত্র নির্মাণ করব। এটা আমার একটা স্বপ্ন বলতে পারেন। গল্প ভাবাও শুরু করে দিয়েছি ইতিমধ্যেই। সিনেমা আমি বানাবই। সেটা আজ বা পরশু করে ফেলব না। ভেবে চিন্তে করব।

তিনি আরো জানালেন, বাংলা চলচ্চিত্র নিয়ে আন্দোলন চলছে। অপেক্ষায় আছি, চলচ্চিত্রের সুদিন ফিরবে।

rozina+actress+mbd-5

নির্মাণের বাইরে অভিনয়েও প্রত্যাবর্তন করতে চান এই অভিনেত্রী। অভিনয় প্রসঙ্গে তিনি জানিয়েছেন, কেন্দ্রিয় কিংবা গুরুত্বপূর্ণ কোনো চরিত্র পেলে অভিনয়ও করবেন।

১৯৭৬ সালে ‘জানোয়ার’ চলচ্চিত্রের মধ্যদিয়ে বড়পর্দায় অভিষেক হয় রোজিনার। আশির দশকের মাঝমাঝিতে পাকিস্তানে ‘হাম দো হায়’ ছবিতে অভিনয় করে আলোচিত হন।

rozina+actress+mbd-6

ভারতের জনপ্রিয় নায়ক মিঠুন চক্রবর্তী, পাকিস্তানের নায়ক নাদিমসহ ভারতীয় উপমহাদেশের অনেক অভিনেতার বিপরীতে অভিনয় করেছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় করেছেন আড়াই শ’র মতো চলচ্চিত্রে।

সৌজন্যে : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 6 25 2222

ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫আষাঢ় ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে …

Leave a Reply

Your email address will not be published.