Home / উদ্যোগ / সিকদার উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে দু’জন ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক
Sikder+Medical+College+Dhaka+mbd

সিকদার উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে দু’জন ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৯ আগস্ট ২০১৭ । ১৪ ভাদ্র ১৪২৪

জয়নুল হক সিকদার উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে দু’জন ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক তাঁদের জেনারেল ফিজিশিয়ান ও সার্জারি টিমসহ যোগদান করেছেন।

যোগদানকৃত বিশেষজ্ঞ চিকিৎসকরা হলেন কার্ডিও থোরাসিক সার্জন ডা. লোকেশ বিএম ও নিউরোসার্জন ডা. হরিপ্রকাশ চক্রবর্তী। আজ সোমবার রাজধানীর পশ্চিম ধানমন্ডিস্থ জয়নুল হক (জেড এইচ) সিদকার উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাইজ উদ্দিন কবির সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে ওই দু’জন চিকিৎসককে পরিচয় করিয়ে দেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিকদার গ্রুপের পরিচালক এস কিউ ইসলাম মোহন। ডা. লোকেশ বিএম ভারতের বিখ্যাত মনিপাল হাসপাতাল, এ্যাপোলো হাসপাতাল ও শ্রী জয়াদেবো ইনস্টিটিউট অব কার্ডিওলজিতে দীর্ঘদিন ধরে কাজ করেছেন।

এদিকে ডা. হরিপ্রকাশ চক্রবর্তী ব্যাঙ্গালোর এর সপ্তগিরি ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স ও এমএস রামাইয়া মেডিক্যাল কলেজ এন্ড রিসার্চ ইনস্টিটিউট এবং চেন্নাই এর ব্রেইন ও স্পাইন হাসপাতালে দীর্ঘদিন সুনামের সঙ্গে কাজ করেছেন। এছাড়া তিনি এ্যাপোলো হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের রেজিস্ট্রার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 7 2026 555

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এবার ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীরা, চার জেলায় বিক্ষোভ, অবরোধ

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ | মাসস টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে গতকাল …

Leave a Reply

Your email address will not be published.