Home / প্রচ্ছদ / সাহিত্যিক শান্তনু কায়সার না ফেরার দেশে
shantonu+kaiser+writer+die+mbd-f

সাহিত্যিক শান্তনু কায়সার না ফেরার দেশে

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৩ এপ্রিল ২০১৭ । ৩০ চৈত্র ১৪২৩

বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক ও কথাসাহিত্যিক শান্তনু কায়সার চলে গেলেন। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে ঢাকার হার্ট ফাউন্ডেশন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খ্যাতনামা এই লেখক। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

শান্তনু কায়সারের ছেলে উজ্জ্বল কায়সার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি  জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় শান্তনু কায়সার মারা যান। ঢাকা ও কুমিল্লায় জানাজা শেষে তাঁকে চাঁদপুরে দাফন করা হয়।

মেয়ে শাহানা নার্গিস জানান,  হৃদরোগে আক্রান্ত হলে শান্তনু কায়সারকে প্রথমে কুমিল্লার মুন হাসপাতালে এবং পরে ঢাকা জাতীয় হৃদরোগ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে স্থানান্তর করা হয়।

শান্তনু কায়সার ১৯৫০ সালে ৩০ ডিসেম্বর তৎকালীন কুমিল্লা বর্তমান চাঁদপুর জেলার ফরিদপুর উপজেলার সাচানামেঘ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

শান্তনু কায়সার ৪৫টি গ্রন্থ রচনা করেছেন। জাতীয় ও স্থানীয় অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

95 5

একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা, দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ । মাসস কুমিল্লার লালমাইয়ে ধান খেত থেকে উদ্ধার …

Leave a Reply

Your email address will not be published.