Home / আন্তর্জাতিক / সামাজিক নেটওয়ার্ক এর মধ্যে শীর্ষস্থানে ফেসবুক ২য় টিকটক- খবর এএফপি
image-105095-1540596775

সামাজিক নেটওয়ার্ক এর মধ্যে শীর্ষস্থানে ফেসবুক ২য় টিকটক- খবর এএফপি

মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম |
মিডিয়া | ২ ফেব্রুয়ারি ২০২৪ | ১৯ মাঘ ১৪৩০

বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যম সক্রিয়ভাবে ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫০০ কোটি ছাড়িয়ে গেছে। এ সংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৬২.৩ শতাংশ- খবর এএফপি’র।

মিডিয়া পর্যবেক্ষণ সংস্থা মেল্টওয়াটার এবং সোশ্যাল মিডিয়া সংস্থা উই আর সোশ্যালের প্রতিবেদনে বলা হয়, গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা ৫.৬ শতাংশ বৃদ্ধি পায় যা বিশ্বের জনসংখ্যার ০.৯ শতাংশ বৃদ্ধিকে ছাড়িয়ে গেছে।

facebook-20230717150434

এ সমস্ত সামাজিক নেটওয়ার্ক এর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে মেটার ফেসবুক। বিশ্বের সবচেয়ে বেশি মানুষ ফেসবুক ব্যবহার করে। এটি ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২.১৯ বিলিয়ন। মেটার ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা ১.৬৫ বিলিয়ন।

ব্যবহারের দিকে এর পরের অবস্থানে থাকা সামাজিক মাধ্যম হচ্ছে টিকটক। বিশ্বের প্রায় ১.৫৬ বিলিয়ন মানুষ এ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে।

TikTok-becomes-the-worlds-highest-grossing-social-app-with-over-2.5-million-in-daily-revenue-1024x682

 

প্রতিদেনে সতর্ক করে বলা হয়, স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট বা বিভিন্ন পরিচয় ব্যবহার করার কারণে এসব মিডিয়া ব্যবহার করা সুনির্দিষ্ট লোকের সংখ্যা পাওয়া কঠিন।

প্রতিবেদনটি ডিজিটাল কনসালটেন্সি কোম্পানি কেপিওস’র সংকলিত পরিসংখ্যানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …