Home / কৃষি / সাতক্ষীরার দেবহাটায় রিপারে ধান কাটার উপর মাঠদিবস
17-150x125

সাতক্ষীরার দেবহাটায় রিপারে ধান কাটার উপর মাঠদিবস

মাস্টারি বিডি ডটকম
সাতক্ষীরা । ২৫ নভেম্বর ২০১৬ । ১১ অগ্রহায়ণ ১৪২৩

সাতক্ষীরার দেবহাটায় কৃষির আধুনিক ধান কাটার যন্ত্র রিপারের মাধ্যমে ফসল কর্তনে মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। ২৪ তারিখ বৃহস্পতিবার ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দেবহাটা সদর ক্লাবের সুশিলগাঁথী গ্রামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মোক্তার আলির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জসিমউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকতা সাহজাহান আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য শরিফুল ইসলাম মোল্যা, এবাদুর রহমান, উপ-সহকারি কৃষিকর্মকর্তা ইব্রাহিম খলিল, আফজাল হোসেন, আলাউর রহমান প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপ-সহকারি কৃষিকর্মকর্তা মোহাম্মাদালী। এসময় আধুনিক উন্নত প্রযুক্তি ব্যবহারে চাষের ফলন বাড়ানোর পাশাপাশি কৃষকদের উদ্বদ্ধ করার কথা বলা হয়।

তাছাড়া কৃষকদের আগ্রহ অনুযায়ী এই উন্নত প্রযুক্তি সরকারি ভাবে কম খরচে প্রদান করার হবে জানান কর্মকর্তারা।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 444444

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন …

Leave a Reply

Your email address will not be published.