Home / জাতীয় / সাংবাদিক শেখর দাসগুপ্ত না ফেরার দেশে
shekhardattjaurnmbd

সাংবাদিক শেখর দাসগুপ্ত না ফেরার দেশে

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৭ নভেম্বর ২০১৬ । ২৩ কার্তিক ১৪২৩

ঢাকা, ৬ নভেম্বর ২০১৬ (বাসস) : জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য দৈনিক মাতৃভাষা পত্রিকার সিনিয়র রিপোর্টার ও বীর মুক্তিযোদ্ধা শেখর দাসগুপ্ত রোববার হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর।

তিনি স্ত্রী, এক ছেলে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

রোববার বিকাল ৫ টায় তার মরদেহ জাতীয় প্রেসক্লাবে শ্রদ্ধা জানাতে আনা হয়।

বিশিষ্ট সাংবাদিক, মুক্তিযোদ্ধা, সাবেক জাসদ নেতা শেখর দাশগুপ্তের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সংবাদ বাসস-এর।

তথ্যমন্ত্রী রোববার এক শোকবার্তায় শেখর দাশগুপ্তের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে, শেখর দাসগুপ্তের মৃত্যুতে জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
শেখর দাসগুপ্তের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক বার্তায় নেতৃবন্দ বলেন, তাঁর মৃত্যুতে জাতি একজন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিককে হারালো। তারা প্রয়াত সাংবাদিকের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.