Home / জাতীয় / সাংগুর বুকে জেগেওঠা মনোরম প্রাকৃতিক পাথর
bandarban+raja+stone+mbd-7

সাংগুর বুকে জেগেওঠা মনোরম প্রাকৃতিক পাথর

bandarban+raja+stone+mbd-2

মাস্টারি বিডি ডটকম ।
বান্দরবান । ১৫ ফেব্রুয়ারি ২০১৮ । ০৩ ফাল্গুন ১৪২৪

বান্দরবান জেলার থানচিতে সুউচ্চ পাহাড়ের বুকচিরে প্রবহমান নদীর নাম সাংগু। এ নদীর নানাস্তরে রয়েছে অসংখ্য প্রাকৃতিক পাথর। এসব পাথরের মধ্যেই সবচেয়ে বড় এবং দৃষ্টিনন্দন পাথরের নামই হচ্ছে রাজা পাথর। আস্তপাথরটি নদীর পানির মাঝখানেই দিব্যি দণ্ডায়মান।

bandarban+raja+stone+mbd-14

বান্দরবান জেলা সদর থেকে থানচি উপজেলা সদরের দূরত্ব ৮০ কিলোমিটার। জেলা সদর থেকে মাত্র তিন ঘন্টায় সড়কপথে যেকোন গাড়িতে যাওয়া যায় থানচি উপজেলা সদরে। থানচি উপজেলা সদর থেকে নৌকা বা বোটে সাংগু নদীপথে উজানের দিকে ২৫কিমি পথ পাড়ি দিলেই (তিন্দু ইউনিয়ন এলাকাভুক্ত) দেখা যাবে রাজাপাথরসহ পুরোনদী জুড়েই বিস্তৃত বিশাল বিশাল প্রাকৃতিক পাথরের অবস্থান।

সুউচ্চ পাহাড়চিরেই সাংগু নদী বয়ে গেছে। তার ওপর প্রায় ২০কিমি নদীপথই হচ্ছে পাহাড়ঘেরা। শুষ্ক মৌসুমে তো কোন মতে পানি ডিংগিয়ে পাথরের পাশঘেঁষেই ছোট ছোট নৌকা চলাচলের সুযোগ আছে। তবে বর্ষায় উজানের পানিভরা এই পাথরের ওপর দিয়ে কিংবা পাথরঘেঁষে যাত্রীবাহী নৌকা চলাচল মোটেই নিরাপদ নয়। এ পাথরবেষ্টিত নদীপথে অতিঝুঁকিতে যাতায়াত করতে গিয়ে প্রতিবছরই একাধিক দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত হন বেশকিছু মানুষ। গত বর্ষায় নিরাপত্তা বাহিনীর টহল দলের একটি নৌকা পানিতে উল্টে গিয়ে কয়েকটি অস্ত্র খোয়া গিয়েছিল। সৈনিকও নিহত হন একজন।

bandarban+raja+stone+mbd-12

পর্যটকদের জন্যে থানচি সদর থেকে বড়মদক পর্যন্ত প্রায় ৭০কিমি পানিপথ ভ্রমণের জন্যে উন্মুক্ত থাকলেও নদীপথে থাকা বড় বড় প্রাকৃতিক পাথরসমুহ সরিয়ে নিরাপদ জায়গায় বসানোর কোন উদ্যোগ এযাবত কোন মহলই গ্রহণ করেনি। প্রশাসন কিংবা সরকারি মহলের এ বিষয়ে নেই কোন পরিকল্পনা বা সিদ্ধান্ত।

জেলার পর্যটন ব্যবসার সাথে জড়িত অধ্যাপক মো. ওসমান গণি, সিরাজুল ইসলাম এবং শাহাদাত হোসেন বলেন, সারাদেশ থেকে বান্দরবানে ভ্রমণে আসা বেশির ভাগ পর্যটকই জেলার দুর্গম এলাকার আকর্ষণীয় পর্যটন স্পট বা পর্যটন কেন্দ্রসমুহ একনজর দেখতে আগ্রহ প্রকাশ করেন। কিন্তু পাহাড়ের দৃশ্যসহ বৃক্ষরাজি অবলোকন করার পরও তারা সুদূর থানচি উপজেলার প্রাকৃত পাথর এবং গিরিঝর্নার পানির প্রবাহ দর্শনে বেশি আগ্রহ প্রকাশ করেন।

bandarban+raja+stone+mbd-10

পরিবেশ ও পাথর বিশেষজ্ঞদের সমন্বয়ে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনপূর্বক নদীর নানাস্থানে থাকা আস্তপাথরসমূহ নিরাপদ স্থানে সরানোর উদ্যোগ গ্রহণ করা গেলে এসব এলাকায় পর্যটকদের ভ্রমণের মাত্রা আরও বৃদ্ধি পাবে। এতে স্থানীয় পাহাড়ি পরিবারগুলো তাদের হ্যান্ডিক্রাফটও বেশি বিকিকিনি করার সুযোগ পাবেন। ফলে দুর্গম এলাকার শত শত পাহাড়ি পরিবারে আর্থিক সচ্ছলতাও বৃদ্ধি পাবে।

bandarban+raja+stone+mbd

উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনরে কর্মকর্তারা বলছেন, প্রতিবছর বর্ষায় ওই এলাকায় উজানের পানির বৃদ্ধির ফলে ৩মাস পর্যন্ত ভ্রমণ নিরাপত্তাজনিত কারণে পর্যটকদের যাতায়াত বন্ধ রাখা হয়। নদীর বুকে প্রাকৃতিকভাবে সৃজিত আস্তপাথরসমূহ সরানো কঠিন বিষয়, তাই নিজেদের নিরাপত্তা ও সতর্কতার সাথে যাত্রীদের নৌকায় চলাচল করতে হয়। যুগযুগ ধরেই এ অবস্থা চলমান রয়েছে। তবে আগামীতে পানি পাথর বিশেষজ্ঞদের নিয়ে থানচি থেকে বড়মদক পর্যন্ত পানিপথ সারাবছর ধরেই কিভাবে নিরাপদ রাখা যায় সেই বিষয়ে উচ্চ মহলে যোগাযোগ রক্ষা হচ্ছে। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 544

আগামী একবছর কী করবেন খলিলুর রহমান

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র …

Leave a Reply

Your email address will not be published.