Home / জাতীয় / সর্পিলাকার `বাউলাই’ নদী
Baulai+River+mbd

সর্পিলাকার `বাউলাই’ নদী

মাস্টারি বিডি | জাকারিয়া তুষার
জাতীয় | ঢাকা | ২৭ জুলাই ২০১৯ | ১২ শ্রাবণ ১৪২৬

`বাউলাই’ নদী বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সুনামগঞ্জ জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৭২ কিলোমিটার, গড় প্রস্থ ৮৩ মিটার। নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা `পাউবো’ কর্তৃক বাউলাই নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পূর্বাঞ্চলের নদী নং ৫৫।

`বাউলাই’ নদীর উৎপত্তি হয়েছে যাদুকাটা-রক্তি নদী থেকে। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার মধ্যদিয়ে প্রবাহিত হয়ে ধর্মপাশা অতিক্রম করে জামালগঞ্জের ধনু নদীতে পড়েছে।

`বাউলাই’ নদীর তীরে অবস্থিত শহর ও বাজারগুলো হচ্ছে তাহিরপুর উপজেলা শহর, সুখাইবাজার, রাজবাড়ি ও কাজিগাঁও। নদীটি জোয়ার ভাটার প্রভাবমুক্ত। সাধারণত বন্যায় দুকূল প্লাবিত হয়। বারোমাসি জলপ্রবাহের এই নদীটিতে শুষ্ক মৌসুমে প্রবাহ অনেক কমে যায়। তবে জুলাই-আগস্ট মাসে বর্ষা মৌসুমে প্রবাহ বেড়ে যায়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.