মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৯ অক্টোবর ২০১৬ । ০৪ কার্তিক ১৪২৩
বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আগামী ২১ অক্টোবর থেকে শুরু হবে ‘গঙ্গা-যমুনা নাট্যোৎসব ২০১৬’।
উৎসবের উদ্বোধনী সন্ধ্যা ৭ টায় মঞ্চস্থ হবে প্রাঙ্গণেমোর নাট্যদলের ৮ম প্রযোজনা বাংলাভাষার বিশিষ্ট নাট্যকার সৈয়দ শামসুল হকের নিরীক্ষাধর্মী কাব্যনাটক ‘ঈর্ষা’।
নাটকটি নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। অভিনয় করেছেন নূনা আফরোজ, রামিজ রাজু ও অনন্ত হিরা। সংবাদ বাসস-এর।
নাটকটিতে সংলাপ মাত্র ৭টি এবং চরিত্র ৩টি। সবচেয়ে বড় সংলাপের ব্যাপ্তি ৩৬ মিনিট এবং সবচেয়ে ছোট সংলাপটি ১৬ মিনিট ব্যপ্তিকালের।

এ রকম কাঠামোতে নাটক লেখার নিরীক্ষা পূর্বে বাংলা ভাষায় হয়নি- এ কথাটি সন্দেহাতীতভাবেই বলা যায়।
উদ্বোধনী সন্ধ্যায় নাটক শুরুর আগে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে নিয়ে ‘প্রাঙ্গণেমোর’ নাট্যদল নির্মিত বিশেষ তথ্যচিত্র প্রদর্শন করা হবে। ‘মোহরঝরা সোনার কলমওয়ালা একজন’ শিরোনামের এ তথ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন সৈয়দ শামসুল হকের সহধর্মিনী বিশিষ্ট লেখিকা সৈয়দ আনোয়ারা হক এবং তার পুত্র দ্বিতীয় সৈয়দ হক।
তথ্যচিত্রে সৈয়দ শামসুল হকের সাক্ষাৎকারের পাশাপাশি তুলে ধরা হয়েছে তার সাহিত্যকর্ম ও ব্যক্তিজীবন।
সৈয়দ হকের ভক্ত, পাঠক ও অনুরাগীদের এই আয়োজনে আসার জন্য বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম