মাস্টারি বিডি ডটকম
কুড়িগ্রাম । ২৭ ডিসেম্বর ২০১৬ । ১৩ পৌষ ১৪২৩
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮২তম জন্মদিন উদযাপিত হয়েছে।
‘আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথাবলি।/ আমি বাংলার আলপথ দিয়ে, হাজার বছর চলি।’ এ কালজয়ী কবিতার পক্তিমালায় কুড়িগ্রামবাসী তার ৮২তম জন্মদিনে আর একবার স্মরণ করল বিনম্র শ্রদ্ধায়।
কুড়িগ্রাম সরকারি কলেজের পশ্চিম দেয়াল সংলগ্ন চিরনিদ্রায় শায়িত কবির কবর স্থান মঙ্গলবার সকালে ফুলে ফুলে ছেয়ে যায়। কুড়িগ্রামের সর্বস্তরের মানুষ ফুল দিয়ে প্রিয় কবিকে শ্রদ্ধায় জানায়।
আজ মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল ও সাধারণ সম্পাদক সাবেক এমপি মো. জাফর আলী, জেলা বারের পক্ষে আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এস এম এম আব্রাহাম লিংকন ও এডভোকেট আমজাদ হোসেন, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সাবিহা খাতুন, প্রেস ক্লাবের পক্ষে সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু ও সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক তার কবরে ফুল দিয়ে তাকে স্মরণ করেন। পরে একে একে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পুলিশ ও জেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে একটি র্যালি কুড়িগ্রাম সরকারি কলেজ ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে মিলিত হয়। এখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর সাবিহা খাতুন।
এতে বক্তব্য রাখেন কবির ছোট ভাই এডভোকেট সৈয়দ আজিজুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এস এম এম আব্রাহাম লিংকন, আবু জোবায়ের আল মুকুল, কাজী শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ লাল, জেলা শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুল হক, ইলিয়াস আহম্মেদ, মমিনুল ইসলাম মঞ্জু, ছানালাল বকসী, অধ্যক্ষ মাওলানা নুর বখত প্রমুখ।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম