Home / আন্তর্জাতিক / সন্ত্রাসীদের লালনের জন্যে পাকিস্তানকে মূল্য দিতে হবে : ডোনাল্ড ট্রাম্প
trump+mbd

সন্ত্রাসীদের লালনের জন্যে পাকিস্তানকে মূল্য দিতে হবে : ডোনাল্ড ট্রাম্প

মাস্টারি বিডি ডটকম
আন্তর্জাতিক । ২৪ আগস্ট ২০১৭ । ০৯ ভাদ্র ১৪২৪

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে সতর্ক করে বলেছেন, সন্ত্রাসীদের জন্যে স্বর্গরাজ্য বানানোর যে সুযোগ ইসলামাবাদ করে দিচ্ছে ওয়াশিংটন আর বেশি দিন তা সহ্য করবে না। খবর এএফপি’র।

দক্ষিণ এশিয়া বিষয়ে যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশল ঘোষণাকালে সোমবার ট্রাম্প বলেন, ‘সন্ত্রাসী সংগঠনগুলোর কাছে পাকিস্তানের স্বর্গ রাজ্যে পরিণত হওয়ার ব্যাপারে আমরা আর বেশি দিন নীরব থাকতে পারি না।’

তিনি বলেন, ‘আফগানিস্তানে আমাদের প্রচেষ্টার অংশীদার হয়ে পাকিস্তান লাভবান হতে পারে। সন্ত্রাসী ও অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে দেশটি অনেক কিছু হারাচ্ছে।’

ট্রাম্প আরো বলেন, ‘উগ্রপন্থীদের দমন করতে না পারলে পাকিস্তানকে দেয়া মার্কিন সামরিক ও অন্যান্য সহায়তা ঝুঁকির মুখে পড়বে।’

তিনি বলেন, আমরা যেসব সন্ত্রাসীর বিরুদ্ধে যুদ্ধ করছি পাকিস্তান তাদের প্রশ্রয় দিচ্ছে এমন এক সময়ে যখন তাদেরকে কোটি কোটি ডলার দেয়া হচ্ছে।

ট্রাম্প বলেন, তাদেরকে পাল্টাতে হবে এবং তা অবিলেম্বে। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.