সংবেদনশীল গোষ্ঠীর জন্য ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
Mastary Sangbad
May 11, 2025
আবহওয়া, জলবায়ু, জাতীয়, প্রচ্ছদ, ব্যানার, ব্রেকিং নিউজ
298 Views
ঢাকা, রবিবার ১১ মে ২০২৫ মাসস
বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ দশম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১১৯ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। রবিবার সকাল পৌনে ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি।
আজ সকালে বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ৯ গুণ বেশি রয়েছে।এ সময় ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মিরপুর ৬ এর শিয়ালবাড়ি সরকারি অফিসার্স কোয়ার্টার (১৬৭) এলাকায়। তালিকায় এরপরেই রয়েছে পুরান ঢাকার বেচারাম দেউড়ি (১৫৯), মিরপুরের ইস্টার্ন হাউজিং (১৫৫) এলাকায়। সকালে এসব এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর (১৮১)। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি (১৬৩) ও চিলির সান্তিয়াগো (১৫২)। সকালে শহরগুলোর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার।
প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।
এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১১৯ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
কালের কণ্ঠ
2025-05-11